পশ্চিম মেদিনীপুর জেলায় হাসপাতাল গুলিতে করোনা শয্যা করা হয়েছে ৫৬৫ টি
দি নিউজ লায়ন; পশ্চিম মেদিনীপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২১ জন। এর আগে ছিল ২৩৬ জন। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও ঝুঁকি নিতে নারাজ পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৫৬৫ টি শয্যা করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন হাসপাতালে। এরমধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজও হাসপাতালে ২০০ টি , খড়্গপুর মহকুমা হাসপাতালে ১২৫ টি , ঘাটাল মহকুমা হাসপাতালে ১০০ টি , মেদিনীপুরে তাঁতিগেড়িয়া আয়ুশ হাসপাতালে ১০০ টি , ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ৪০ টি শয্যা রাখা হয়েছে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল জানান , করোনা রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা , অক্সিজেন , আইসিইউ রয়েছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা নিয়ে আতংকিত না হওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানানো হয়েছে,সেই সঙ্গে সকলকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে।

Post a Comment