উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা - The News Lion

উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা

 


দি নিউজ লায়ন;   রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলাতেও করোনা সংক্রমণ রীতিমতো ভাবিয়ে তুলেছে জেলা প্রশাসনকে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতির কথা বিবেচনা করে এবার উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের একটি বিভাগকে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর ইতিমধ্যে এই ব্যাপারে প্রস্তুতি শুরু হয়েছে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর আগামী সপ্তাহ থেকে এই বিশেষ বিভাগে করোনা আক্রান্তদের ভর্তি নেওয়া শুরু হবে।


করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের পাশাপাশি আমাদের রাজ্য বিপর্যস্ত। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা সঙ্গে চাহিদা বাড়ছে ভ্যাকসিনের। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলাতেও করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। যদিও এখনও পর্যন্ত হাওড়া গ্রামীণ জেলায় সেভাবে কোন কোভিড হাসপাতাল না থাকায় সমস্যা বৃদ্ধি পেয়েছে। গত বছর করোনা আক্রান্তদের জন্য উলুবেড়িয়া ইএস আই হাসপাতাল এবং ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা করা হলেও এবার এখনও পর্যন্ত এই দুটি হাসপাতলে কোন পরিকাঠামো তৈরি না হওয়ার সমস্যা আরো বেড়েছে। আর এই সমস্যা দূর করতে এবার উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেবার সিদ্ধান্ত নিল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর স্পেশালিটি হাসপাতালের ৫ তলায় এই বিভাগ তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে ৮০ টি বেডে করোনা আক্রান্তদের চিকিৎসা করা হবে। হাসপাতাল সূত্রে খবর গত বছর এই ওয়ার্ডকেই আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছিল।


এই বিষয়ে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ সুদীপ রঞ্জন কাড়ার জানান সবরকম প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করে হয়েছে। তিনি জানান হাসপাতালের পৃথক গেট দিয়ে করোনা আক্রান্তদের ঢোকা বেরোনোর ব্যাবস্থা করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.