বাগদায় পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ, গুলিবিদ্ধ 3
দি নিউজ লায়ন; ষষ্ঠ দফায় ভোটের দিন বাগদায় গুলি চালানোর অভিযোগ উঠল রাজ্য পুলিশের বিরুদ্ধে । গুলিবিদ্ধ ৩ জন বলে সূত্রের খবর। গুলি চালানোর ব্যাপারে নির্বাচন কমিশন বা পুলিশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোট ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত হয় বাগদা। বাগদায় 35 নম্বর বুথে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, পুলিশের দশটি গাড়ি আসে এলাকায়। তারপর পুলিশ এলাকায় লাঠিচার্জ করে। বহু গ্রামবাসী লাঠির আঘাতে আহত হয়েছেন।রাজ্য পুলিশের বিরুদ্ধে এলাকায় গুলি চালানোর অভিযোগ তোলেন গ্রামবাসীরা।
গ্রামবাসীরা জানান গুলি চালানোর ফলে তিনজন গুরুতর জখম হয়েছেন। বাগদা 35 নম্বর বুথকে ঘিরে সকাল থেকেই অশান্তি তৈরি হয়। এলাকাবাসীর অভিযোগ জমায়েত সরাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তারপর ওই এলাকায় গুলি চালানো হয়। ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক তৈরি হওয়ায় অনেকেই ভোট দিতে যাবেন না বলে জানিয়েছেন। গ্রামবাসীরা জানিয়েছেন তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় হয় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ বাগদা বনগাঁ সহ বিভিন্ন জায়গায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয় তারা কার্যত
ভাজপার হয়ে কাজ করছে। কেন্দ্রীয় বাহিনী অশোকনগরে গুলি চালিয়েছে যদিও কমিশন তা স্বীকার করেনি এবার বাগদাতেও পুলিশ গুলি চালাল।
Post a Comment