গোয়ালদহ নতুন পাড়া এলাকায় তৃণমূলের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ
দি নিউজ লায়ন; ভোটগ্রহণ পর্বের এক্কেবারে শেষ লগ্নে পৌঁছে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করার ঘটনায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হল নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের গোয়ালদহ নতুন পাড়া এলাকায় ২৪৩ নম্বর বুথে। সম্পূর্ণ ভোট পর্বটি শান্তিপূর্ণভাবে মিটলেও আজ বিকেলে বিক্ষিপ্ত এই ঘটনার কারণে স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয় ওই এলাকায়।
অভিযোগ, আনুমানিক বিকেল পাঁচটা দশ নাগাদ রাজু দুর্লভ ও ভূপেন দুর্লভ নামের দুই মদ্যপ যুবক হঠাৎ করে চড়াও হয় ২৪৩ নম্বর বুথ সংলগ্ন এলাকায় তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে।এবং নির্বিচারে তৃণমূলের দলীয় পতাকা, ফ্লেক্স ছিড়ে ফেলার পাশাপাশি অস্থায়ী ক্যাম্পটি ভাঙচুর করে। এই দুই যুবক বিজেপি সমর্থক বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। যদিও তাদের ওপরে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে দাবি এলাকার বিজেপি নেতৃত্বের।

Post a Comment