শীতলকুচিতে ১৮ বছর বয়সের প্রথম ভোটারের ভোটের লাইন গুলিবদ্ধ হয়ে মৃত্যু, অভিযোগের আঙ্গুল তৃণমূলের দিকে
দি নিউজ লায়ন; - আজ চতুর্থ দফার ভোট। রাজ্যের ৫ জেলার ৪৪ কেন্দ্রে ভোট। সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহন। আর এই ভোট গ্রহন শুরু হতেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।শীতলকুচিতে ১৮ বছর বয়সের প্রথম ভোটারের ভোটের লাইন গুলিবদ্ধ হয়ে মৃত্যু। চতুর্থ দফার নির্বাচনে এবার প্রথম ভোট দিতে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন আনন্দ বর্মণ নামের এই ১৮ বছরের প্রথম ভোটার। তাঁর পিঠে গুলি লাগলে তিনি মারা যান বলে বাড়ির লোকের অভিযোগ। মৃতের মামা অভিযোগ করে বলেন, “এখানে আমরা সকালে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলাম। আমরা বিজেপি সমর্থক। তাই তৃণমূল সমর্থকরা বোমা, বন্দুক নিয়ে ভোটের লাইনে আক্রমণ করে।
গুলি চলে। তাতেই আনন্দ বর্মণের পিঠে গুলি লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত বলে জানান।” ভোটের লাইন ১৮ বছরের প্রথম ভোটারের মৃত্যুর ঘটনা চতুর্থ দফার ভোটে এই প্রথম। এই বিষয় এদিকে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আনানন্দ বর্মণকে মেরেছে বিজেপি-র হার্মাদ বাহিনী। তবে যেই মানুক এই ঘটনা ঘটাক না কেন এটি গণতন্ত্রের লজ্জা।

Post a Comment