চতুর্থ দফার নির্বাচনের আগে একবার ফিরে দেখা ২০১৬ ও ২০১৯র নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক ফালাফল
দি নিউজ লায়ন; - আজ চতুর্থ দফায় রাজ্যের ৫ জেলার ৪৪ কেন্দ্রে ভোট। তার আগে একবার ফিরে দেখা য়াক, ২০১৬র বিধানসভা নির্বাচনের ফল এবং ২০১৯র লোকসভা নির্বাচনের নিরিখে বিধানসভা ভিত্তিক ফালাফলের দিকে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই আসনগুলির মধ্যে তৃণমূল জিতেছিল ৩৯টিতে। আর বিজেপির ঝুলিতে গিয়েছিল মাত্র ১টি আসন। বামেরা পেয়েছিল ৩টি আর এবারে তাদের সহযোগী কংগ্রেস জিতেছিল ১টিতে।
২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল দেখলে তৃণমূল এই ৪৪ টির মধ্যে ২৫টিতে এবং বিজেপি ১৯টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে বাম-কংগ্রেসে ০। এই পরিসংখ্যান নিয়েই শনিবার ভোট হবে ৫ জেলার এই ৪৪ কেন্দ্র। ২০১৬-য় এই ৪৪টি আসনে তৃণমূল ৪৬.০২, বিজেপি ১২.১৩ এবং বাম-কংগ্রেস জোট ৩৫.৫ শতাংশ ভোট পেয়েছিল। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল দেখলে তৃণমূলের ভোট কিছুটা কমে দাঁড়ায় ৪৪.৭৩ শতাংশ। অন্যদিকে বিজেপির ভোট বেড়ে হয় ৪০.৮৮ শতাংশ। বামেরা পায় ৯.৬৩ এবং কংগ্রেস পেয়েছিল ১.৮৮ শতাংশ ভোট।
চতুর্থ দফাতেই উত্তরবঙ্গে প্রথম ভোট হতে চলেছে। ২০১৬ সালের বিধানসভা ভোটে কোচবিহার জেলায় ৯টি আসনের মধ্যে ৮টি আসনেই জিতেছিল তৃণমূল। ১টি আসন পেয়েছিল বাম শরিক ফরওয়ার্ড ব্লক। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলের বিশ্লেষণ বলছে, বিজেপি সেখানে ৭টি এবং তৃণমূল মাত্র ২টি কেন্দ্রে এগিয়ে। উত্তরবঙ্গের আর এক জেলা আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের মধ্যে ২০১৬ সালে তৃণমূল জিতেছিল ৪টিতে। ৩ বছর পরে লোকসভা ভোটে সব ক’টি আসনেই এগিয়ে যায় বিজেপি।

Post a Comment