ঝাড়গ্রামের সোনামুখী গ্রামে ১২ টি দাঁতাল হাতির তাণ্ডব
দি নিউজ লায়ন; সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া অঞ্চলের সোনামুখী গ্রামে দলমা থেকে আসা বারোটি দাঁতাল হাতি ঢুকে পড়ে । হাতির দল ওই গ্রামে ঢুকে বোরো ধান চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। যার ফলে মাঠে থাকা পাকা ধান মাঠেই নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গ্রামবাসীরা বিষয়টি বনদপ্তর কে জানিয়েছে। যেভাবে মাঠে গিয়ে হাতির দল তাণ্ডব চালাচ্ছে তাতে বোরো ধান চাষ মাঠেই নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ওই এলাকার বোরো ধান চাষীরা ।
একদিকে করোনা, অন্যদিকে হাতির তাণ্ডব যার ফলে সমস্যায় পড়েছেন জঙ্গল ঘেরা ওই গ্রামের বাসিন্দারা। করোনার ভয়ে গ্রামবাসীরা হাতি গুলিকে মাঠ থেকে তাড়াতে যেতে ভয় করছেন। যার ফলে মাঠের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে গিয়ে তাণ্ডব চালাচ্ছে হাতির দল। গ্রামবাসীরা বন দফতর কে বিষয়টি জানানোর পর বনদপ্তর এর পক্ষ থেকে হাতির দলকে অন্যত্র তাড়ানোর জন্য ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা।
গ্রামবাসীরা বনদপ্তর এর কাছে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ।বন দফতর এর পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বাস দেওয়া হয় যে হাতির দল যাদের ফসলের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। সেইসঙ্গে হাতি গুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তর উদ্যোগী হয়েছে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।তা সত্ত্বেও ওই এলাকার গ্রাম বাসীরা হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন।
Post a Comment