হাতিকে উত্যক্ত করার অভিযোগে ধৃত এক যুবক কে দুই দিন জেল হেফাজতে রাখার নির্দেশ ঝাড়গ্রাম আদালতের - The News Lion

হাতিকে উত্যক্ত করার অভিযোগে ধৃত এক যুবক কে দুই দিন জেল হেফাজতে রাখার নির্দেশ ঝাড়গ্রাম আদালতের

 


দি নিউজ লায়ন;  ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম থানার আস্তাকুলি গ্রামে সোমবার সকালে পূর্ণবয়স্ক একটি দাঁতাল হাতি কে উত্ত্যক্ত করে ওই গ্রামের  কল্যাণ মাহাতো নামে এক যুবক।হাতিকে উত্যক্ত করার ভিডিওটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। যার ফলে নড়েচড়ে বসে বনদপ্তর।বিষয় টি জানার পর বন দপ্তরের পক্ষ থেকে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর ঝাড়গ্রাম থানার পুলিশ আস্তাকুলি গ্রাম থেকে কল্যাণ মাহাতো নামে ওই যুবককে গ্রেফতার করে সোমবার  তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়।


 ঝাড় গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক ওই যুবককে দুই দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। বনদপ্তর এর পক্ষ থেকে একাধিকবার হাতিকে উত্যক্ত করতে নিষেধ করে মাইকিং করে প্রচার করা হয়। তা সত্ত্বেও এক শ্রেণীর যুবক হাতিকে প্রায়ই উত্ত্যক্ত করে বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে ওই যুবকের বিরুদ্ধে বনদপ্তর এর নিয়ম অনুযায়ী অভিযোগ এনে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। তাই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। হাতি কে উত্ত্যক্ত করার ঘটনায় ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.