খড়গপুর-এর অক্সিজেন প্ল্যান্ট ঘুরে দেখলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকরা - The News Lion

খড়গপুর-এর অক্সিজেন প্ল্যান্ট ঘুরে দেখলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকরা

 


দি নিউজ লায়ন;   করোনা  সংক্রমণে আক্রান্তের ঘটনা পশ্চিম মেদিনীপুর  জেলায় ক্রমেই বেড়ে চলেছে। চাহিদা বেড়েছে অক্সিজেনের । ওই অবস্থাতেই অক্সিজেনের কালোবাজারি আটকাতে  এবং অক্সিজেনের পর্যাপ্ত অক্সিজেনের যোগান আছে কি না, কেমন রয়েছে  বোটলিং প্ল্যান্টগুলি তা সরেজমিন এ খতিয়ে দেখতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকেরা ঘুরে দেখলেন বেশকিছু অক্সিজেন প্ল্যান্ট এবং এজেন্সি গুলিতে।


 খড়গপুর শহরের সুপার গ্যাস এন্ড এমপ্লয়িজ প্রাইভেট লিমিটেড অক্সিজেন প্লান্টে ঘুরে দেখলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক ( ভূমি ও ভূমি সংস্কার ) তুষার সিংলা, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ পিনাকী প্রধান , জেলার  উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর ষড়ঙ্গী। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকরা জানান অক্সিজেন প্ল্যান্ট কি ভাবে রয়েছে  তা খতিয়ে দেখার জন্য তারা এসেছিলেন ।যাতে করোণা পরিস্থিতিতে অক্সিজেন নিয়ে কালোবাজারি না  হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে  জেলা প্রশাসন বলে আধিকারিকরা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.