খড়্গপুরের অক্সিজেন সেন্টারে হানা পুলিশের  - The News Lion

খড়্গপুরের অক্সিজেন সেন্টারে হানা পুলিশের 

 


দি নিউজ লায়ন;  দেশ জুড়ে অক্সিজেনের আকাল। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী চড়া দামে খোলা বাজারে অক্সিজেন বিক্রি করছেন বলে অভিযোগ। পরিবারের প্রিয়জনের স্বার্থে বেশি দামেই তা কিনতে বাধ্য হচ্ছেন অনেকে। মেদিনীপুরের ধর্মায়  , খড়্গপুরের মালঞ্চ , নিমপুরায় অক্সিজেন গোডাউন রয়েছে। তমলুকের রিফিলিং প্ল্যান্ট থেকে তাঁরা অক্সিজেন নিয়ে আসেন । বিভিন্ন নার্সিংহোমে এবং খোলা বাজারে সেগুলি বিক্রি করেন ।


অন্য সময় সিলিন্ডার সহ যে অক্সিজেনের দাম ৫ থেকে ৭ হাজার টাকা থাকে। এখন কারো কাছে ১৫ হাজার , কারো কাছে ১৮ হাজার টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এত চড়া দামে অক্সিজেন বিক্রির অভিযোগ পেয়ে সোমবার ধর্মা , নিমপুরা , মালঞ্চয় অভিযান চালায় পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশের আধিকারিকরা অক্সিজেনের ওই তিনটি গোডাউনে গিয়ে  সোমবার অভিযান চালায়।সেই সঙ্গে ওই গোডাউন গুলির কাগজ পত্র ঠিক  রয়েছে কিনা তা পুলিশ খতিয়ে দেখেন।সেই সঙ্গে অক্সিজেন বেশি দামে বিক্রি করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ওই অক্সিজেন গোডাউন মালিকদের  জানিয়ে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.