ভোটার লিস্টে নাম নেই তিন বছর পর পাহাড়ে ফিরে ভোট দেয়া হলো না রোশন গিরির - The News Lion

ভোটার লিস্টে নাম নেই তিন বছর পর পাহাড়ে ফিরে ভোট দেয়া হলো না রোশন গিরির

 


 দি নিউজ লায়নঃ  তিন বছর পর পাহাড়ে ফিরেও ভোট দেয়া হলো না মোর্চা নেতা রোশন গিরির। তাঁর অভিযোগ বারবার ভোটার লিস্টে নাম তোলার আবেদন করা সত্ত্বেও নাম ওঠেনি তালিকায়। ভোট দিতে না পেরে হতাশ রোশন‌। ২০১৭ সালে পাহাড়ের অশান্তির পরে বিমল ও তাঁর অনুগামী পাহাড় ছেড়ে চলে যান। তখনই তাঁদের নাম বাদ যায়। ২০২০র নভেম্বরে ফের পাহাড়ে ফেরার পরে শুরু করেন লিস্টে নাম তোলার প্রক্রিয়া। 


বিমল গুরুং-সহ বাকিদের নাম ভোটার লিস্টে।উঠলেও নাম নেই রোশনের। রোশনের দাবি, তিনি আবেদন করেছিলেন। যদিও তিনি ভোট দিতে পারলেন না।রোশন গিরির কথায়, "আমি এই দেশের নাগরিক। আমার হতাশ লাগছে। আমি ভোটে প্রচার করলাম কিন্তু ভোট দিতে পারলাম না। এর জন্য কে দায়ী আমি জানি না। কাকে দোষ দেব?" মোর্চা সূত্রে খবর, ভোট মিটলে কেন রোশন গিরির নাম ভোটার লিস্টে উঠলো না সে ব্যাপারে খোঁজখবর করা হবে। প্রয়োজনে নতুন করে ফের ভোটার লিস্টে নাম তোলার আবেদন করা হবে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.