দক্ষিণ দিনাজপুরের ছটি আসনে নির্বাচনের প্রচার শুরু হওয়ার আগেই নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ভুল ভাবে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন অর্পিতা ঘোষ
দি নিউজ লায়ন; দক্ষিণ দিনাজপুরের ছটি আসনে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হওয়ার আগে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ভুল ভাবে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল চেয়ারম্যান ও রাজ্য সভার সাংসদ অর্পিতা ঘোষ। যেভাবে প্রথম দুই দফায় ভোট হয়েছে তাতে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়নি। মমতা নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন ফলে দ্বিতীয় কোন জায়গা থেকে ভোটে লড়ার কোন পরিকল্পনা তার নেই। দক্ষিণ দিনাজপুরের ৬ টি আসনেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।
কেন্দ্রীয় বাহিনী বা কেন্দ্রীয় যে কোন সংস্থাকে যত রকম ভাবেই ব্যবহার করুন মানুষের আশীর্বাদ রয়েছে তৃণমূলের পক্ষ তাই শেষ হাসি তৃণমূল কংগ্রেস হাসবে বলে দাবি করেন অর্পিতা ঘোষ। আগামী সপ্তাহ থেকে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান জোরকদমে শুরু হবে জেলায়। তার আগে প্রতিটা বিধানসভার কর্মী সমর্থকদের নিয়ে শেষ পর্যায়ের মিটিং করছেন জেলা নেতৃত্ব। শুক্রবার বালুরঘাটের একটি বেসরকারি হোটেলে তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিস্কু ও কর্মী সমর্থকদের নিয়ে মিটিং করেন বিপ্লব মিত্র ও অর্পিতা ঘোষ।
এবিষয়ে রাজ্য সভার সাংসদ অর্পিতা ঘোষ আরও জানান, একটা সময় তাকে বলা হত বহিরাগত। বর্তমান যিনি সাংসদ আছেন তিনিও বলতেন তাঁকে বহিরাগত। এখন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী তাঁকে নিয়ে কি বলবেন। জেলা বিজেপিই বা কি বলবেন?

Post a Comment