আপনি প্রধানমন্ত্রী না বিজেপির প্রচারমন্ত্রী - The News Lion

আপনি প্রধানমন্ত্রী না বিজেপির প্রচারমন্ত্রী

 


দি নিউজ লায়ন;   মোদি প্রধানমন্ত্রী না বিজেপির প্রচারমন্ত্রী! যে বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে তাকেই ভোট দিন রাজ্যবাসী পরামর্শ দিল্লির কৃষক আন্দোলনের কৃষকেরা। বিজেপির কালো মুখোশ খুলতে বাংলায় প্রচারে নেমেছেন দিল্লিতে ভারতীয় কিষান ইউনিয়ন। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্যাসিবাদী বিরোধী নাগরিক মঞ্চের সঙ্গে ভারতীয় কিষান ইউনিয়নের প্রতিনিধি তেজ বাহাদুর সিং ও হরিয়ানার আখ চাষি সংগঠনের সভাপতি বিনোদ কুমার রানা। তারা জানান যেখানে দিল্লিতে কৃষকরা আন্দোলনে বসেছে তাদের সঙ্গে দেখা করার সময় নেই প্রধানমন্ত্রী মোদির। 


অথচ বাংলা দখলের নেশায় মোদি বারবার প্রচার মন্ত্রী সেজে এই রাজ্যের নানা জেলায় ঘুরে বেড়াচ্ছেন। যে সব রাজ্যে বিজেপি সরকারে হয়েছে সেখানে মানুষের সামনে ভয়ঙ্কর দুর্যোগের দিন নেমে এসেছে। কেন্দ্র সরকারের কোনো অধিকার নেই কৃষকদের আইন বানানোর। ফ্যাসিবাদী কৃষক বিরোধী ভয়ঙ্কর বিজেপিকে একটিও ভোট নয়। পরিবর্তে যে দলের বিজেপিকে আটকাবার ক্ষমতা আছে আপনারা তাদের হাত শক্ত করুন। তারা জানান ১০ইমার্চ থেকে বাংলার বিভিন্ন এলাকায় ভারতীয় কিষান ইউনিয়নের (চারুনী)সংগঠনের তরফে প্রতিনিধিরা বিজেপির আসল রূপ তুলে ধরে প্রচার চালাবে। তারা মানুষকে বোঝাবে বিজেপি সরকার কৃষক বিরোধিই শুধু নয় জনবিরোধী। আপনারা যাকে ইচ্ছে ভোট দিন কিন্তু বিজেপিকে নয়। 

এদিন ফ্যাসিবাদ বিরোধী নাগরিক মঞ্চ পক্ষান্তরে তৃণমূলের হাত শক্ত করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.