কেশপুরে তৃণমূল কর্মীর মৃতদেহ রাস্তার উপর রেখে পথ অবরোধ করে তৃনমূলের বিক্ষোভ - The News Lion

কেশপুরে তৃণমূল কর্মীর মৃতদেহ রাস্তার উপর রেখে পথ অবরোধ করে তৃনমূলের বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;   দ্বিতীয় পর্বের নির্বাচনের দিন বৃহস্পতিবার ভোররাতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেশপুর ব্লকের গোলাড় অঞ্চলের দাদপুর  এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী উত্তম দোলাই কে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে ।ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেশপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচন হওয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মী  উত্তম দোলাই এর মৃত দেহের ময়না তদন্তের  কাজ হয়নি।


 শুক্রবার উত্তম দোলাই এর মৃত দেহ ময়নাতদন্তের পর দলীয় কর্মীরা কেশপুরের এলাকায় নিয়ে গিয়ে কেশপুর ব্লকের নেড়াদেউল এলাকায় রাজ্য সড়কের উপর রেখে  দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ।তাদের দাবি অভিযুক্ত বিজেপি কর্মীদের গ্রেফতার করতে হবে ।এখনো পর্যন্ত অভিযুক্ত সকল বিজেপি করিমকে গ্রেফতার করা হয়নি বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।কেশপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ কারীদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে দেয়।


এর মৃতদেহ টি তার বাড়িতে নিয়ে গেলে গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি উত্তম দোলাই এর মরদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিউলি  সাহা  সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ।শিউলি সাহা বলেন তিনি ও তার দল উত্তম দোলাই এর পরিবারের পাশে থাকবে।  যারা তাকে নৃশংস ভাবে খুন করেছে তাদেরকে তিনি দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। সেই সঙ্গে তিনি দলীয় কর্মীদের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.