বীরভূমে পুলিশের ওপর হামলা - The News Lion

বীরভূমে পুলিশের ওপর হামলা

 


দি নিউজ লায়ন;  বীরভূমে বিজেপির গুন্ডামি। শেষ দফায় বীরভূমে নির্বাচন আর তার আগে রাজনৈতিক  ফায়দা তুলতে মৃতদেহ নিয়ে রাজনীতি করছে বিজেপি। এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড  বাধলো  বীরভূমের দুবরাজপুর থানার জপলাই গ্রামে। বুধবার সকালে ভাজপার বুথ সভাপতি পতিহার ডোমের উদ্ধার হয়। 


দুবরাজপুর থানার পুলিশ মৃতদেহ তুলতে গেলে গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে।ইটের আঘাতে মাথা ভাঙে দুবরাজপুর থানার পুলিশ কর্মীর।গুরুতর জখম অবস্থায় তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।  দুবরাজপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে,গতকাল রাত্রে দলীয় বৈঠক সেরে সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে বিজেপি কর্মী। তার মোবাইলে একটি ফোন আসে সেই ফোন পেয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়, পরে তার দেহ উদ্ধার হয়। বিজেপি কর্মীর স্ত্রী পুলিশে অভিযোগ জানায় বিজেপির অন্য এক বুথ সভাপতি দুলাল ডোম খুন করেছে বলে অভিযোগ জানায়, দুলাল ডোমকে আটক করে থানায় নিয়ে যায়।


 কিন্তু বিজেপির দুলাল ডোম এই খুনের সাথে জড়িত নয় পুলিশ তাকে জোর করে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। দিনভর এর বাইরে পুলিশ অপেক্ষা করে মৃতদেহ উদ্ধারের জন্য। সভাপতি ধ্রুব সাহা গ্রামে এসে জানান তাদের যারা খুন করেছে তারা তৃণমূলের সঙ্গে জড়িত। বিজেপির দাবিকে নস্যাৎ করে দিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি সুব্রত মন্ডল জানান এই খুনের পেছনে বিজেপি অন্য নেতারা জড়িত। এখন মুখ বাঁচাতে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.