মুসলিম দের একহাতে কোরান একহাতে বোমা, বিস্ফোরক অভিযোগ মাতিগাড়া-নকাশলবাড়ি কেন্দ্রে বিজেপির জেলা যুব সম্পাদকের বিরুদ্ধে - The News Lion

মুসলিম দের একহাতে কোরান একহাতে বোমা, বিস্ফোরক অভিযোগ মাতিগাড়া-নকাশলবাড়ি কেন্দ্রে বিজেপির জেলা যুব সম্পাদকের বিরুদ্ধে

 


দি নিউজ লায়ন;  প্রকাশ্যে  সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ উঠলো বিজেপির নেতার বিরুদ্ধে। নির্বাচন কমিশনের অভিযোগ জানিয়ে সরব তৃনমূল। নির্বাচনী নিয়মবিধি  ভাঙছে বিজেপি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে নির্বাচনের মুখে অশান্তির ছক কষেই শিলিগুড়ির তিন বিধানসভা কেন্দ্রে সাম্প্রদায়িক হিংসাত্বক বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। তৃনমূলের অভিযোগ একটি নির্বাচনি প্যানেল অলোচনার মাঝে  সংখ্যালঘুদের আক্রমন করে ধর্মগ্রন্থ কোরানকে টেনে হিচড়ে হিংসাত্বক থাবা বসায় শিলিগুড়ি মাটিগাড়া নকাশলবাড়ি বিজেপি নেতৃত্ব । 


সেখানে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের বিজেপির জেলা যুব মোর্চার সম্পাদক  অরিজিৎ দাস নির্বাচন বিধি চলাকালীন সরাসরি প্রচার মাধ্যমের ক্যামেরার সামনে মুসলিমদের জাত ও ধর্মগ্রন্থ তুলে তীব্র হিংসাত্বক ভাবে আক্রমন হানেন। তিনি বলেন মুসলিমদের একহাতে কোরান ও অন্য হাতে বোমা। এই মন্তব্যের পরই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত জানান যে ভাবে নির্বাচনী বিধি চলাকালীন একটি প্যানেল আলোচনায় সে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার মতো বিস্ফোরক মন্তব্য তোলে। 


মুলসিম দের আক্রমন হানার পাশাপাশি কোরান ধর্মগ্রন্থকে অবমানান করেন তারা। নির্বাচনের সময় এই ধরনের মন্তব্য যেকোনো সময় সাম্প্রদায়িক বড় অশান্তি সৃষ্টি করতে পারে। এর বিরুদ্ধে মঙ্গলবার এই পুরো বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দার্জিলিঙ জেলা তৃণমূলের তরফে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি বলে জানান বেদব্রত বাবু। অভিযুক্ত অরিজিৎ দাসের সমস্ত রকম নির্বাচনী কার্য ও আলোচনায় তার অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি তোলা হয় তৃণমূলের তরফে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.