ষষ্ঠ দফা নির্বাচনের শেষ প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী
দি নিউজ লায়নঃ বসিরহাট মহকুমার বাদুড়িয়া বিধানসভার নির্বাচন আগামী ২২ শে এপ্রিল বৃহস্পতিবার ষষ্ঠ দফা নির্বাচন ।তার আগেই শেষ প্রচারে ঝড় তুলতে চাইছেন বাদুড়িয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজী আব্দুর রহিম, দিলু। বাদুড়িয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রাজবাড়ী, পূড়া, হরহাটির মোড় পর্যন্ত ১১ নম্বর ওয়ার্ডের পাশাপাশি চারটি গ্রাম পঞ্চায়েত বাজিতপুর, গন্ধবপুর, শায়েস্তানগর, আঠুরিয়া এই চারটি গ্রাম পঞ্চায়েত র্যালি করলেন হুড খোলা জিপে।
সঙ্গে তৃণমূলের কয়েক শো কর্মী-সমর্থক নিয়ে র্যালি করেন,শেষ প্রচারে একবার ঝালিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আশাবাদী প্রার্থী জেতার ব্যাপারে, এছাড়া তিনি বলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষের উন্নয়ন করেছেন তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা। বাদুড়িয়ার মাটি হল সব ধর্মের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। মানুষ তাদের সমর্থন করবে না ।
তার পাশাপাশি তিনি আরো বলেন করোনা, সচেতনতা বার্তা দেন অচেনা মহামারী থেকে সাবধান থাকুন,নিজেকে সুস্থ রাখুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার মাক্স ব্যবহার করুন। সব মিলিয়ে সবশেষ ষষ্ঠ দফার নির্বাচনের শেষ প্রচারে ঝড় তুলছে তা বলা বাহুল্য ।
Post a Comment