নদী পেরিয়ে কুলি নিয়ে পাহাড়ের পথে ভোট কর্মীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের লাগোয়া 118 বুথে বাড়তি নিরাপত্তা থাকছেন বনদপ্তরের আধিকারিক শিকারি সহ ফরেস্ট গার্ড টিম - The News Lion

নদী পেরিয়ে কুলি নিয়ে পাহাড়ের পথে ভোট কর্মীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের লাগোয়া 118 বুথে বাড়তি নিরাপত্তা থাকছেন বনদপ্তরের আধিকারিক শিকারি সহ ফরেস্ট গার্ড টিম

 


দি নিউজ লায়ন;   শনিবার ভোট আলিপুরদুয়ারে। চতুর্থদফায় ভোট হচ্ছে আলিপুরদুয়ার জেলায়। পাহাড় জঙ্গল চাবাগান আর বনাঞ্চল ঘেরা এই জেলায় ভোট গ্রহন শুরু হবে সকাল সাতটায়। ২৬০০ ফুট উচুতে বক্সা পাহাড়ের চুড়ায় আদমা, চুনাভাটি, বক্সা ও সান্তালাবাড়িতে চার বুথে  ভোট নিতে ভোট কর্মীদের সাথে পৌছে গেছেন নির্বাচন কমিশনের নিয়োগ করা বিশেষ কুলিরা। টারাই পাহাড় ডিঙ্গিয়ে ভোট সামগ্রী পাহাড় চুড়ায় তুলেছেন। জেলার প্রত্যন্ত এলাকায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভুটিয়াবস্তিতে ভোটারের সংখ্যা সব থেকে কম।


 মাত্র ৭২ জন ভোটারের জন্য প্রত্যন্ত এই এলাকায় পরিত্যক্ত বন দফতরের একটি ঘরে বুথ তৈরি করেছে নির্বাচন কমিশন। জেলায় জলদাপাড়া ও বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া মোট ১১৮ টি বুথ রয়েছে। সেই সব বুথে বন্য প্রানীর হামলা রুখতে বোমা পটকা নিয়ে হাজির রয়েছেন ফরেস্ট গার্ডেরা। জেলায় মহিলা পরিচালিত বুথ হচ্ছে ২৯৩ টি । সেই সব বুথে ১১৭২ জন মহিলা ভোট কর্মী ভোট গ্রহনের যাবতীয় কাজ করবেন। এবারই প্রথম এত সংখ্যায় মহিলা পরিচালিত বুথ হচ্ছে জেলায়। সর্বত্র আটোসাটো নিরাপত্তা ব্যাবস্থা করেছে জেলা প্রশাসন।  জেলার পাচ বিধান সভা কেন্দ্রে মোট ১৭০৬ টি বুথে ভোট হচ্ছে ।


 এই ১৭০৬ বুথের মধ্যে প্রধান বুথের সংখ্যা ১৩২৬। আবার অকজিলারি বুথ হয়েছে ৩৭০ টি।  মাদারিহাট বিধান সভার ৮৩ টি বুথ ভৌগলিক দিক থেকে জলপাইগুড়ি জেলায় রয়েছে। তবে এই সব বুথে ভোটের যাবতীয় কাজ পরিচালনা করবে আলিপুরদুয়ার জেলা নির্বাচন দফতর। জেলার পাচ বিধান সভা কেন্দ্রের ১৭০৬ টি বুথ ১২৮ টি সেক্টরের ভাগ করেছে জেলা প্রশাসন। ৭০৪ টি বুথে সিসিটিভি মনিটরিংয়ের ব্যাবস্থা থাকছে। প্রত্যেক ব্লকে একজন করে ডেপুটি ম্যাজিস্ট্রেট র‍্যাংকের অফিসারকে ওই ব্লকের যাবতীয় কিছু দেখভালের দায়িত্ব দিয়েছে প্রশাসন। রয়েছে ৯৬ টি কুইক রেসপ্নস টিম।  ভাগ্য নির্ধারন হবে ৪২ জন প্রার্থীর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.