তৃণমূলের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১
দি নিউজ লায়ন; পঞ্চম দফা ভোটের দিন বর্ধমান শহরের উদয়পল্লি এলাকায় তৃণমূলের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিজেপির একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম লক্ষ্মণ কোঁড়া। বর্ধমান শহরের উদয়পল্লির বাগদিপাড়ায় তার বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।
পুলিস জানিয়েছে, গত ১৭ এপ্রিল পঞ্চম দফা ভোটের দিন বেলা ১০টা নাগাদ বিজেপির কয়েকজন উদয়পল্লি এলাকায় তৃণমূলের পাির্ট অফিসে হামলা চালায়। অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়। কয়েকজন তৃণমূল কর্মীকে মারধরও করা হয়। ঘটনার বিষয়ে পরেরদিন হিমাংশু দাস থানায় অভিযোগ দায়ের করেন।

Post a Comment