গড়চুমুকের মিনি জুকে স্মল জুতে রূপান্তরিত করার উদ্যোগ - The News Lion

গড়চুমুকের মিনি জুকে স্মল জুতে রূপান্তরিত করার উদ্যোগ

 


দি নিউজ লায়ন;     রাজ্যের পর্যটন মানচিত্রে হাওড়া জেলার গড়চুমুক একটি অন্যতম জায়গা। বিশেষত এই পর্যটন কেন্দ্রের মিনি জু পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। হাওড়া জেলা পরিষদ ও বন দপ্তর সূত্রে খবর গড়চুমুকের এই মিনি জুকে স্মল জুতে রূপান্তরিত করার জন্য জু অথরিটির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে এবং তারা সেটা অনুমোদন করেছে। গড়চুমুকের এই মিনি জুতে হরিন ছাড়াও কুমীর সজারু ময়ূর ও বিভিন্ন প্রজাতির পাখি আছে। হাওড়া জেলা পরিষদ ও বন দপ্তর সূত্রে খবর পর্যটকদের কাছে এটিকে আরোও আকর্ষণীয় করে তুলতে এটিকে স্মল জুতে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়।


 সেইমত ডিপিআর তৈরীর কাজ চলছে। ডিপিআর তৈরি হয়ে গেলে সেটি জু অথরিটির কাছে পাঠানো হবে। তারা অথ বরাদ্দ করলেই কাজ শুরু হবে। হাওড়া জেলা পরিষদ সূত্রে খবর স্মল জুতে হরিন সজারু ময়ূর কুমীর ছাড়াও নীলগাই এমু পাখি সহ বিভিন্ন ধরনের পশু পাখি থাকবে। সূত্রের খবর স্মল জুতে পশু হাসপাতাল তৈরী করা হবে যেখানে অপারেশন থিয়েটার ছাড়াও ময়নাতদন্তের ব্যাবস্থা থাকবে। সূত্রের খবর এখনও পর্যন্ত ঝাড়গ্রামে এইধরনের স্মল জু আছে। গড়চুমুক স্মল জু তৈরী হয়ে গেলে এটা রাজ্যের দ্বিতীয় স্মল জু হবে।

এই প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান ডিপিআর তৈরীর কাজ শেষ পর্যায়ে। নির্বাচন সম্পন্ন হলেই এই রিপোর্ট জু অথরিটি অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.