মানিকচকের যুব তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর - The News Lion

মানিকচকের যুব তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর

 


দি নিউজ লায়ন;     বৃহস্পতিবার ভোট চলাকালীন মালদার মানিকচকের যুব তৃণমূল নেতা সৈয়দ রেজাউল আলীর গাড়ি ভাঙচুর করল ভাজপা আশ্রিত দুষ্কৃতীরা গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তৃণমূল সূত্রে খবর, সৈয়দ রেজাউল আলী পশ্চিম নারায়ন পুর এলাকার 107 নম্বর বুথ মহেন্দ্রটোলা এলাকায় বুথ পরিদর্শনে যাচ্ছিলেন ।অভিযোগ সেই সময় বেশকিছু বিজেপি কর্মী হামলা চালায় তার গাড়ির উপর । হামলায় গাড়ির চালক আহত হন। তৃণমূলের অভিযোগ হার নিশ্চিত বুঝে গিয়ে হামলা চালায় বিজেপির দুষ্কৃতিরা।


 এদিন মালদা জেলায় সেভাবে কোন গন্ডগোলের ঘটনা না করতেও বেশ কয়েকটি জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা অভিযোগ এসেছে কোথাও ভোটারদের প্রভাবিত করার চেষ্টা কোথাও প্রার্থীকে ভোটগ্রহণ কেন্দ্রের তে বাধা দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। বৈষ্ণবনগর বিধানসভার কয়েকটি এলাকাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে দু'পক্ষেরই কয়েকজন অল্পবিস্তর রকম হয় তবে তৃণমূলের অভিযোগ একাধিক বিধানসভা এলাকায় ইভিএম বিভ্রাটের ঘটনা ঘটে যার জেরে দীর্ঘক্ষন ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয় কয়েকটি বিধানসভা এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.