বর্ধমানে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা নিহত একই পরিবারের 3 আশঙ্কাজনক 2
দি নিউজ লায়ন; পথ দুঘটনায় মৃত্যু হলো একই পরিবারের তিনজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের শক্তিগড়ের কাছে। শক্তিগড় থানা এলাকায় জাতীয় সড়কে স্বামী-স্ত্রী ও তাঁদের পুত্রবধূর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন গাড়িটির চালকও। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের নাম বিনয় শ্রীবাস্তব (৫২), মনোরমা দেবী (৪৮) ও জুহি শ্রীবাস্তব (২৫)। কলকাতার কসবা থানার ড. জি.এস. বোস রোড এলাকায় তাঁদের বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বিহারের ছাপড়া থেকে বোলেরো গাড়িতে কলকাতায় ফিরছিলেন।
শক্তিগড়ের কাছে জাতীয় সড়কে একটি ট্যাঙ্কার বোলেরো গাড়িটিকে ধাক্কা মারে। পুলিস তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি গাড়িতে একই পরিবারের বেশ কয়েকজন সদস্য তারা কলকাতায় ফিরছিলেন বিহার থেকে। প্রথম গাড়িটি শক্তিগড় এসে পৌঁছানোর পর অপেক্ষা করছিল দ্বিতীয় গাড়ির জন্য। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর দ্বিতীয় গাড়িটি না আসায় খোঁজ শুরু হয়। তখনই তারা জানতে পারেন দ্বিতীয় গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি প্রথমে সামনে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে এরপর ওই গাড়ির পিছনে থাকা একটি ট্রেলার গাড়িটিকে পিষে দেয়। দুটি গাড়ির মাঝে পড়ে কার্যত তালগোল পাকিয়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গাড়ির চালক এবং একটি শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গাড়ির চালক খুব সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন যে কারণে এই দুর্ঘটনা ঘটে।

Post a Comment