বিক্ষিপ্ত অশান্তি ছাড়া পূর্ব বর্ধমানের ৮ বিধানসভা আসনে ভোট মিটলো শান্তিতে - The News Lion

বিক্ষিপ্ত অশান্তি ছাড়া পূর্ব বর্ধমানের ৮ বিধানসভা আসনে ভোট মিটলো শান্তিতে

 


দি নিউজ লায়ণ;  বিক্ষিপ্ত অশান্তি ছাড়া পূর্ব বর্ধমানের ৮ বিধানসভা আসনে ভোট মিটলো শান্তিতে। জেলার কয়েকটি বুথে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস করার অভিযোগ তুলেছে তৃনমূল কংগ্রেস। একই সাথে কেন্দ্রয়বাহিনীর বিরুদ্ধে ভোটারকে মারধোরের অভিযোগ উঠলো। মঙ্গলকোট বার গ্রামে তৃণমূল বুথ এজেন্টকে জমিতে ফেলে মারধর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণের জন্য ভোট প্রক্রিয়া বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তৃণমূলের বুথ সভাপতি জগন্নাথ মন্ডল অভিযোগ করেছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকা ঘিরে তার উপর হামলা চালায়। কাপড়ের মধ্যে পাথর বেঁধে তার মাথায় আঘাত করা হয়। বাঁশ দিয়ে পেটানো হয়। তিনি অভিযোগ করেন, এই এলাকায় বিজেপির কোনো ভোট নেই, তাই সন্ত্রাস সৃষ্টি করে ভোট লুঠ করার চেষ্টা করছে বিজেপির দুষ্কৃতীরা।


 অন্যদিকে বিজেপি নেতা দেবকুমার মন্ডল অভিযোগ করেছেন, নদীর ওপার থেকে এসে বীরভূমের তৃণমূলের দুষ্কৃতীরা বোমা, গুলি চালিয়েছে বিজেপি কর্মীদের উপর। তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। বিজেপির কেউ তৃণমূলের ওপর হামলা করেনি। ওরা নাটক করছে। যদিও মঙ্গলকোট বিধানসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব চৌধুরীর বাড়ি শীতলগ্রামে। সেখানে অবশ্য  সব রাজনৈতিক দল একসাথে ভোট পরিচালনা করছে। তৃনমূল কংগ্রেস,  বিজেপি ও সিপিএম একেবারে গায়ে গায়ে বুথ ক্যাম্প করে বন্ধুত্বের সম্পর্কে ভোট পরিচালনা করছে। শীতলগ্রামের তৃনমূল কংগ্রেসের কর্মী ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি  কুন্তলা মন্ডল জানিয়েছেন, আমাদের গ্রামে শান্তিতে ভোট হয়। এখানে সব রাজনৈতিক দল একসাথে পাশাপাশি বসে ভোট পরিচালনা করে। মানুষ এখানে উৎসবের আবহাওয়া ভোট দেন। একই কথা শোনা গেলে  বিজেপির স্বপন মাঝি ও সিপিএমের বাবলু বাগের মুখ থেকে। 


অন্যদিকে ভাতার বিধানসভার মুরাতিপুর গ্রামে উত্তেজনা দেখায় ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই। ভোটারদের মারধর করার অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে। মুরাতিপুরের ৫৪ ও ৫৪/এ বুথের কয়েকজন ভোটারের অভিযোগ, তারা বুথ থেকে অনেক দূরে ছিলেন। ভোট দিয়ে যাবার পথে কুইক রেসপন্স টিম তাদের মারধর করে বলে অভিযোগ। একজনের আঘাত লেগেছে। বাকিরা পালিয়ে যায়। তৃণমূল প্রভাবিত এলাকায় ভীতি সৃষ্টি করার জন্যই এই ঘটনা বলে অভিযোগ তৃণমূল সমর্থকদের।

পূর্বস্থলী ১ নম্বর দোলগোবিন্দপুর জিএসপি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে মকপোল হওয়ার সময় হঠাৎই নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসারের জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। থার্ড পোলিং অফিসার সৌম্যজিৎ ভট্টাচার্য মকপোল শেষে বলেন, 'জয় শ্রীরাম সবকিছু ঠিকঠাক হয়ে গেছে'। বলার পরই তৃণমূল এজেন্ট আপত্তি জানায়। এর পরই অভিযুক্ত ওই থার্ড পোলিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। ঘটনার পর ওই বুথ পরিদর্শনে যান বিদায়ী মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ।  স্বপনবাবু বলেন, যদি অভিযুক্ত পোলিং অফিসারের বিরুদ্ধে কমিশন কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমি সমস্ত বুথে গিয়ে জয় বাংলা বলব।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.