অভিনেত্রী সাংসদ নুসরাতের খোঁচা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে
দি নিউজ লায়ণ; টলি তারকা তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান ঝটিকা সফরে মুর্শিদাবাদে এসে সভা করে সিএএ ও এনআরসি ইস্যুকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগেন। তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম এর সমর্থনে নির্বাচনী জনসভায় কাটাকোপরা মাঠে যোগ দেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। জনসভায় নুসরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, আমি ক্যামেরার সামনে অভিনয় করি। আর ওরা মানুষের সঙ্গে অভিনয় করে। তাই বিজেপিকে একটিও ভোট নয়। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে দাঙ্গা করবে।আর তাদের মত দিবেন খোদ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এনআরসি করে আপনাদের তাড়াবে"। নুসরাত আরোও বলেন,কংগ্রেস কিংবা সিপিএমকেও ভোট দিলে সেটা বিজেপিতে যাবে।
আর বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে মানুষকে বাঁচতে দেবে না। আমরা এতবছর শান্তিতে বেঁচে আছি। সেই শান্তি আর থাকবে না। তাই বিজেপি ক্ষমতায় এলে এনআরসি করতে চাইবে, সিএএ করতে চাইবে। কিন্তু আমাদের নেত্রী বলে দিয়েছেন বাংলায় এনআরসি ও সিএএ হবে না। যাঁরা বাংলার মানুষ তাঁরা বাংলায় থাকবেন। আমাদের বাংলা থেকে কেউ বের করতে পারবে না। আমাদের পবিত্র মাটিকে কেউ নোংরা করতে পারবে না"। অভিনেত্রী সাংসদ শুভেন্দু অধিকারী কে নাম না করে সমালোচনা করে করে বলেন,"আমাদের দু-চারটে নেতা যদি ওরা কিনে নেয়, তাতেও কিছু যায় আসে না। কারণ এবার খেলা হবে। ওই কয়েকজন নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ভোটে দাড়িয়ে তাকে হারানোর পরিকল্পনা করেছে।
তার যোগ্য জবাব তারা পাবে।২মে খেলা হবে, দেখাও হবে। আর জেতাও হবে। যখন রেজাল্ট আসবে, তখন দেখাব কেমন করে ছক্কা মারতে হয়"। নুসরাত তৃণমূল কর্মীদের মন পেতে উত্তরপ্রদেশ কান্ড টেনে এনে বলে,"উত্তরপ্রদেশে উন্নাও কাণ্ড হয়, হাতরাস কাণ্ড হয়। ইউপির মেয়েরা সন্ধ্যা পর বাড়ি থেকে বের হতে পারে না। আমরা সেটা চাই না। আমাদের এখানে গভীর রাতে বাড়ির মেয়েরা নিশ্চিন্তে বাড়ি ফেরেন। আমাদের নেত্রী বাংলার সম্মান, বাঙালির সম্মান বোঝেন। ওরা আমাদের আবেগ বুঝবে না। তাই একটি ভোটও নষ্ট করবেন না। একটিও ভোট কংগ্রেস, সিপিএমকে দেওয়া মানেও সেটা বিজেপিকে দেওয়া'।

Post a Comment