ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিশিষ্ট ব্যবসায়ী
দি নিউজ লায়ণ; চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মঘাতী হলেন বিশিষ্ট ব্যবসায়ী । মৃতের নাম সুব্রত ঘোষ মধু (৫৯) ।তিনি গোপাল বাগ এলাকার বাসিন্দা ছিলেন । লালগোলা – শিয়ালদহ শাখার জিয়াগঞ্জ আউটার সংলগ্ন এলাকায় এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।বহরমপুর জি আর পি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যান সমিতির সদস্য মধু বাবুর মৃত্যুতে এলাকার ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে ।

Post a Comment