হুগলির চন্ডীতলা এলাকায় বাসের সাথে মারুতির মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু, আহত একজন
দি নিউজ লায়ন; হুগলি জেলার চন্ডীতলা এলাকায় মঙ্গলবার বাসের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন জনের,গুরুতর আহত এক জন। চন্ডীতলার কলাছড়ায় বাস ও মারুতি সুইফট্ গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৩ জন,গুরুতর আহত একজন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,কলকাতা থেকে আরামবাগ যাচ্ছিল একটি এক্সপ্রেস বাস।আরামবাগের দিকে থেকে আসা সুইফট্ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।দূর্ঘটনার পর সুইফট্ গাড়িটি পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে যায়।ওই গাড়িতে থাকা ড্রাইভার সহ আরো দুই মহিলার মৃত্যু হয় ঘটনা স্থলেই।
একজনকে গুরুতর আহত অবস্থায় চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।বাসটিকে আটক করেছে চন্ডীতলা থানার পুলিশ।মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষন যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে অহল্যাবাঈ রোডে। অবশেষে চন্ডীতলা থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।পুলিশ ঘটনাস্থলে এসে মৃত মায়া ঘোষ,তার বয়স ৫৫ বছর, মৃত মৌসুমী সরকার ,তার বয়স ৪৯ বছর, এরা সম্পর্কে দুই বোন। এছাড়াও মারা গিয়েছে গাড়ির চালক সুমিত পাত্র,তার বয়স ৪০ বছর ।পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়।পুলিশ জানিয়েছে দ্রুত গতিতে আসা বাসের সঙ্গে সংঘর্ষ হয় মারুতি গাড়িটির।যার ফলেই মৃত্যু হয় তিন জনের।মৃতরা দুই বোন বলে জানা গেছে, একজন গাড়ির চালক।বাসের আরোহিদের কিছু হয়নি।

Post a Comment