অশোক ভট্টাচার্যের হয়ে শিলিগুড়িতে প্রচার চালালেন বাইচুং ভুটিয়া
দি নিউজ লায়ন; এক সময় একে অপরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা জুজু ধান। আর এখন একজন আরেকজনের মুখ্য প্রচারক। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি বিধানসভাতে সিপিএম প্রার্থী ছিল অশোক ভট্টাচার্য। আর তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী ফুটবল তারকা বাইচুং ভুটিয়া। সেই সময় নির্বাচনের ময়দানে জোর লড়াইতে একে অপরের দুর্বলতা খুঁজতে ব্যাস্ত ছিল। কিন্তু পাঁচ বছর পরে এবারে বিধানসভা নির্বাচনের চিত্র একদম উল্টো। যদিও কোথায় আছে রাজনীতিতে সব কিছুই সম্ভব। তাইতো এবার অশোক ভট্টাচার্যের হয়ে শিলিগুড়িতে প্রচার চালালেন বাইচুং ভুটিয়া।
মঙ্গলবার পড়ন্ত বিকেলে শিলিগুড়ি বাঘাযোতিন পার্ক থেকে হুড খোলা জিপে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য, সিপিএম নেতা সুজন চক্রবর্তী, সিপিএমের যুব আইকন শতরুপ ঘোষ ও ফুটবল তারকা বাইচুং ভুটিয়া একসাথে হাত নাড়িয়ে প্রচার করেন।
যদিও এদিন বাইচুং ভুটিয়া বলেন, ২০১৬ সালে অশোকদার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম ঠিকই। কিন্তু অশোকদার সাথে আমার প্রায় ৩০ বছরের সম্পর্ক। আমিও রাজনীতিতে আসতে চেয়ে ছিলাম। কারন এখন রাজনীতিতে সৎ মানুষের দরকার। তাই মানুষের কাছে আবেদন করছি অশোকদা কে ভোট দিন।
অন্যদিকে এদিক অশোক ভট্টাচার্য বলেন, বাইচুং আমার প্রচারে আসায় আমি খুবই খুশি। ও যেটা বললো আমার সেটাই মত । রাজনীতিকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং হিংসা মুক্ত করতে হবে। যে যেটা কমিটমেন্ট করবে তাকে সেটা ফুলফিল করতে হবে।

Post a Comment