সোনারপুরে তৃণমূল কর্মীদের ওপর হামলা গুন্ডাবাহিনী বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ - The News Lion

সোনারপুরে তৃণমূল কর্মীদের ওপর হামলা গুন্ডাবাহিনী বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ

 


 দি নিউজ লায়নঃ ভোট পরবর্তী হিংসেই হিংসায় ধুন্ধুমার রাজপুর সোনারপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের জলপথ এলাকা। আক্রান্ত তৃণমূল কর্মীরা। আক্রান্ত তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ সোমবার রাতে দলীয় কর্মীকে মারধরের খবর পেয়ে সেখানেই যাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। ভুয়া খবর দিয়ে ফাঁদে ফেলা হয় তাদের বেশ কয়েকজন কর্মীকে। অভিযোগ ঘটনাস্থলে যাওয়ার আগেই রাস্তার উপর চড়াও হয় বিজেপি কর্মীরা। তাদের হাতে ছিল রড-লাঠি ও বন্দুকের বাঁট। তা দিয়েই মারধর করা হয় বলে অভিযোগ। 


নিমাই সরদার সহ দুই তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। মোট আক্রান্ত হন চারজন। ঘটনার খবর পেয়ে নরেন্দ্র পুর থানা থেকে বিশাল পুলিশবাহিনী  ঘটনাস্থলে আসেন । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুজন বিজেপি সমর্থক বলে দাবি করেছে তৃণমূল। এই ঘটনায় ওই ওয়ার্ডের প্রাক্তন পৌর মাতা পাপিয়া হালদারের অভিযোগ, নির্বাচনে খারাপ ফল করবে বুঝে এখন থেকেই সন্ত্রাস শুরু করেছে বিজেপি।


 বিভিন্ন জায়গায় তৃণমূলের উপর হামলা চালানো হচ্ছে। এলাকা আতঙ্কের পরিবেশ তৈরীর চেষ্টা করা হচ্ছে। রবিবার রাতে ও সোমবার রাতে দুটি ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কে ভুগছে এলাকাবাসী। উল্লেখ্য রবিবার সোনারপুর এলাকায় বিজেপি তৃণমূলের গন্ডগোলের একটি ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতে ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সোনারপুরে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.