সুন্দরবনে নীল ষষ্ঠী পুজোতে মাতলেন ভক্তরা - The News Lion

সুন্দরবনে নীল ষষ্ঠী পুজোতে মাতলেন ভক্তরা

 

 দি নিউজ লায়নঃ  মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাতলা অঞ্চলের বিদ্যাধরী পাড়া গ্রামে সন্তানদের মঙ্গল কামনার জন্য ব্রত ও উপবাস পালনে মাতলেন  ভক্তরা।এদিন নীল ষষ্ঠী পুজো।সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীলপুজো অনুষ্ঠিত হয়।গঙ্গামাটি বা শুদ্ধ মাটি, বেলপাতা, গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাটা ও শিবের পছন্দের ধুতুরা, আকন্দ,অপরাজিতা ফুল দিয়ে পুজো দেয় ভক্তরা।


নীলষষ্ঠীর সারাদিন উপবাস করেন মায়েরা। সন্ধ্যা বেলায় শিবের জলাভিষেকের রীতি প্রচলিত আছে। এর পর বেলপাতা, ফুল ও ফল অর্পণ করতে হয়। আকন্দ ও অপরাজিতার মালা পরিয়ে সন্তানের মঙ্গল কামনার জন্য মোমবাতি জ্বালতে হয় ভক্তদের।পুজোর পর উপবাস ভঙ্গ করে ভক্তরা।নীলষষ্ঠীর সঙ্গে প্রচলিত লোককথা হল মহাদেবের অপর নাম নীলকণ্ঠ।


 অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিবাহ উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজিত হয় এদিন।ফলে সুন্দরবনের বিভিন্ন শিব মন্দির গুলিতে ভক্তরা নিষ্ঠা সহকারে শাস্ত্রীয় মতে নীল ষষ্ঠীর পুজো করছে।শিবের মাথায় গঙ্গা জল,দুধ,বেলপাতা দিয়ে পুজো দিচ্ছে ভক্তরা মঙ্গল কামনায়।এদিন সুন্দরবনের ক্যানিং,বাসন্তী,গোসবা ব্লক গুলির বিভিন্ন শিব মন্দিরে চলছে নীল ষষ্ঠীর পুজো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.