শীতলকুচির ঘটনায় মৃত হামিদুল মিঞার অন্তঃসত্ত্বা স্ত্রীর যাবতীয় দায়িত্ব নিল কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব
দি নিউজ লায়ন; 10 এপ্রিল শীতলকুচির জোর পাটকী গ্রাম পঞ্চায়েতের 126 নম্বর বুথে সিআইএসএফ এর গুলিতে নিহত হন চারজন। তাদের মধ্যে একজন হামিদুল মিঞা। স্ত্রী হাসিনা খাতুন নয় মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর পর তিনি মানসিক এবং শারীরিক ভাবে বিপর্যস্ত এবং অসুস্থ। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসিনার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিল কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব।
চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া থেকে যাবতীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সবই করছেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সাধারণ সম্পাদক পেশায় শিক্ষক মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আবু তালেব আজাদ বলেন,হাসিনার কথা আমরা জানি কিন্তু আজকে যখন খবর পাই তখন তার সুচিকিৎসার জন্য ডাক্তার বাবুর সাথে কথা বলা আলট্রাসনোগ্রাফি করা ইত্যাদি যাবতীয় ব্যবস্থা করেছি। আগামী 14 ই এপ্রিল মাথাভাঙার হাসপাতালে মাঠে মুখ্যমন্ত্রী আসবেন।
সেখানে নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন। মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের শাস্তির দাবী করবেন স্বজনহারা পরিবারের সদস্যরা যেভাবে কেন্দ্রীয় বাহিনী গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল চোখের সামনে পরিবারের প্রিয়জনদের সেই দৃশ্য ভুলতে পারছে না গোটা গ্রাম। তবু আশা ভরসা- মুখ্যমন্ত্রী পাশে আছেন। এখন আমতলী এমএসকে সেন্টারের 126 নম্বর বুথ এলাকা শুধুই নিস্তব্ধ। থমথমে এলাকা এবং চোখের ছায়ায় আচ্ছন্ন রয়েছে নিহত পরিবারের আত্মীয় পরিজন এবং স্বজনহারা মানুষগুলো।

Post a Comment