ডিম ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লক্ষ টাকা ছিনতাই
দি নিউজ লায়ন; একজন ডিম ব্যবসায়ীর কাছ থেকে ৩০ লক্ষ টাকা ছিনতাই করে পালানোর অভিযোগ উঠল ৬ দুস্কৃতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে আমতা মুন্সিরহাট রোডে চন্দ্রপুর পারি হরিশদাদপুর রেল সশনের কাছে। স্থানীয় সূত্রে খবর জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ার বাসিন্দা পেশায় ডিম ব্যবসায়ি দীনবন্ধু সাধুখা তার এক কর্মীকে সঙ্গে নিয়ে আমতার একটি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিল। অভিযোগ বাইকটি হরিশদাদপুর রেলস্টেশনের কাছে আসতেই পিছন দিক থেকে দুটি বাইকে চেপে আস ৬ দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। ঘটনায় দীনবন্ধু বাবুর সঙ্গে থাকা কমীর হাতে থাকা ডিমের পেটি রাস্তায় পড়ে যায়। ডিমের পেটির ভেতরে থাকা টাকা রাস্তায় ছড়িয়ে পড়ে।
পরে দুষ্কৃতীরা ব্যবসায়ীর বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সমস্ত টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনা সম্পর্কে দীনবন্ধু সাধুখাঁ জানান প্রতিদিনের মত সোমবার বিকেলে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলাম। ৩ টে ২০ নাগাদ হরিশদাদপুর রেলস্টেশনের কাছে প্রথমে পিছন দিক থেকে বাইকে চেপে আসা ৩ দুস্কৃতী আমার পিঠে আগ্নেয়াস্ত্র ঠেকায়। অন্য বাইকে থাকা ৩ দুষ্কৃতী আমার বাইকের সামনে এসে আমার পথ আটকে দাঁড়ায় এবং ধাক্কা মেরে আমাকে রাস্তায় ফেলে দেয়। তিনি বলেন আমার সঙ্গে থাকা টাকা রাস্তায় পড়ে গেলে দুষ্কৃতীরা সেগুলো নিয়ে পালিয়ে যায়। ব্যবসায়ী জানান ঘটনার সময় রাস্তা ফাঁকা থাকায় দুষ্কৃতীরা অনায়াসে পালাতে সক্ষম হয়েছে।
পুলিশ প্রশাসন সূত্রে খবর এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ চলছে এবং তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Post a Comment