১০-০গোলে ভোকাট্টা করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব চ্যালেঞ্জ অভিষেকের
দি নিউজ লায়ন; শিলিগুড়ি থেকে ফের শীতলকুচির ঘটনা নিয়ে সরব হয়ে পুরো ঘটনা পরিকল্পিত বললেন অভিষেক। পুরো ঘটনা ছয় মাস আগে থেকে পরিকল্পিত বিজেপি নেতা সায়ন্তন বসুর চাঞ্চল্যকর ভিডিও ক্লিপ মঞ্চ থেকে সামনে আনলেন তিনি। সোমবার শিলিগুড়ির ফাঁসীদেওয়া বিধানসভার কেন্দ্রের প্রত্যন্ত গ্রাম বাতাসির চা বাগানের পাশে জনসভা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই এদিন তিনি শীতলকুচির কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটের লাইনে দাঁড়ানো পাঁচ জন নিহতের প্রসঙ্গ তুলে বলেন সম্পূর্ণ পরিকল্পনমাফিক নির্বিচারে নিরীহ গরীব মানুষ গুলিকে খুন করা হয়েছে।
তারা বলছে, আত্মরক্ষার জন্য অথচ সেই মানুষগুলোর কাছে বোমা, বন্ধুক কিছুই ছিলনা।কেন্দ্রীয় বাহিনির সরাসরি বুক লক্ষ্য করে গুলি করার প্রসঙ্গে ইতিমধ্যেই এই ঘটনাকে গণহত্যার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের নির্দেশে যে গণহত্যা হয়েছে শীতলকুচিতে তার প্রমান স্বরূপ এদিন মঞ্চ থেকে ঠিক ছয়মাস আগে সায়ন্তন বসুর একটি চাঞ্চল্যকর ভিডিও ক্লিপ তুলে ধরেন তৃনমূল যুব সভাপতি। নিজের ফোন থেকে বিগত ছয়মাস পূর্বের বিজেপি নেতার সেই ভিডিও ক্লিপ চালিয়ে সকলকে শোনান তিনি।যেখানে বিজেপি নেতা সায়ন্তন বসু খোলাখুলি বলছেন সিআরপিএফকে বলে দেবো গুলি যেন বুক লক্ষ করে যায়।
বুলেট যেন পা লক্ষ করে না যায়। তিনি বলেন ছয়মাস আগে এই কথা সায়নন্তন বসুর বলেছিলেন জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারাই বলুন এটা পরিকল্পিত নয়।একইসঙ্গে দিলীপ বাবুর বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি সেই অডিও ক্লিপও মঞ্চ থেকে সভা সমর্থকদের সামনে এনে তিনি দীলিপ ঘোষ ও রাহুল সিনহাদের ভাষা সংযত করার হুঁশিয়ারি দেন। তিনি চূড়ান্ত সতর্কধ্বনি দিয়ে জানিয়ে দেন দীলিপবাবু ভাষা সংযত করুন। বাংলায় আর শীতলকুচি আর হবে না কিন্তু আপনার সঙ্গে জায়গায় জায়গায় দার্জিলিং হবে। তিনি আরও বলেন বিজেপি আপনাদের মধ্যে বিন্দুমাত্র মানবিক বোধ থাকলে আপনারা রাহুল সিনহা ও দিলীপ ঘোষকে বহিষ্কার করে বলুন এই ঘটনার সঙ্গে দিল্লির যোগ নেই। বাঙালির প্রাণ নিয়ে বাংলা দখল করতে চাইছে। অন্যদিকে উন্নয়নকে নিরিখেও বিজেপিকে কোণঠাসা করেন এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার যুব নেতা প্রকাশ্য উন্নয়নের নিরিখে বিজেপি দিল্লির নেতৃত্বকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে বলেন উন্নয়নের নিরিখে ওয়ান টু ওয়ান বসুন আমার সাথে। আসুন উন্নয়নে নিরিখে লড়াই করি।মঞ্চ আপনি বাঁধুন, সভার সময় জায়গা আপনি ঠিক করুন ,সঞ্চালক আপনি ঠিক করুন।কোন সংবাদমাধ্যম মঞ্চে বসবেন আপনারা ঠিক করুন। একঘন্টা আগে বলবেন সেই সময় আমি নিজে যাবো।
একদিনকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবেন একদিকে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবো। বিজেপি নিজের রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, আর আমি বলব আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে
পৌঁছে যাবে খোলা চ্যালেঞ্জ অভিষেকের। দশ-শূন্য গোল করে যদি ভোকাট্টা করতে না পারি তাহলে বাংলার রাজনীতির আঙিনায় পা রাখবো না। এদিন তিস্তার জল নিয়েও মোদিকে একহাত করেন তিনি। বলেন মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে গিয়ে তিস্তার জল দেওয়ার কথা বলে এসেছেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই বলে এসেছেন তিস্তার জল তাদের হবে। মানুষকে তিনি আবেদন জানান একদিকে বহিরাগত জুলুমবাজ ধাপ্পাবাজ নেতা অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আপনার কাছে বলছে ভোট দিন। আপনি চোখে দেখে সিদ্ধান্ত নেবেন কানে শুনে নয়।

Post a Comment