বাংলায় এসে দু মিনিট বাংলা বলে দেখান বহিরাগত বিজেপি নেতারা আমি দিল্লি গিয়ে 3 ঘন্টা হিন্দি বলে দেখাব, অভিষেক - The News Lion

বাংলায় এসে দু মিনিট বাংলা বলে দেখান বহিরাগত বিজেপি নেতারা আমি দিল্লি গিয়ে 3 ঘন্টা হিন্দি বলে দেখাব, অভিষেক

 


দি নিউজ লায়ন;    বাংলায় এসে দু মিনিট বাংলা বলে দেখান বহিরাগত বিজেপি নেতারা আমি দিল্লি গিয়ে 3 ঘন্টা হিন্দি বলে দেখাব। চ‍্যালেঞ্জ করছি। রানাঘাটে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের। অভিষেক বলেন,  বাংলাই জানেন না বিজেপি নেতারা তারা আবার বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে কথা বলেন!পদ্ম বলতে গিয়ে যা বলছেন প্রধানমন্ত্রী তা মুখে আনা যায়না। কী ভাষা! রবীন্দ্রনাথের কবিতা এমন বলছেন যে পিণ্ডি চটকে ফেলছেন। রবীন্দ্রনাথের শুনলে আঁতকে উঠতেন। তিনি আরো বলেন, মোদি সরকার জুমলাবাজ সরকার। আর দিদি যা বলেন তাই করেন। উন্নয়নের লড়াই হোক 10 গোল দেব  বিজেপিকে।


 দিদি মানুষের কথা শুনেন মানুষের জন্য কাজ করেন কিন্তু মোদিকে আপনি কিছু বলতে পারবেন না আর বললেও মোদি আপনার কথা শুনবেন না। মোদিকে আক্রমণ করে বলেন, আমরা জয় বাংলা বললে বিজেপি বলে এটা নাকি বাংলাদেশের স্লোগান। অথচ প্রধানমন্ত্রী বাংলাদেশে গিয়ে জয় হিন্দ না বলে জয় বাংলা বললেন। তাহলে তো বিজেপির কথায় উনি সব চেয়ে বড় বাংলাদেশী।  দিদি মানুষের কথা শুনেন মানুষের জন্য কাজ করেন কিন্তু মোদিকে আপনি কিছু বলতে পারবেন না আর বললেও মোদি আপনার কথা শুনবেন না। বিজেপির সম্পর্কে  কঠোর সমালোচনা, তিনি বলেন আয়ুষ্মান ভারত নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ মানুষের জন্য নয়! 


ন্যূনতম এন্ড্রয়েড মোবাইল টিভি থাকলেও মিলতো না সুবিধা, রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে 1% পেতেন না সেই সুবিধা। অথচ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী সকলের জন্য। একজন মহিলা মুখ্যমন্ত্রী কে আটকানোর জন্য সারা দেশের নেতা পশ্চিমবঙ্গে পাঠিয়ে কোন লাভ হবে না। নেত্রী অসুস্থতার কারণে বসে থাকলেও, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন তিনিই। বাংলায় আবারো ইতিহাস তৈরি হতে চলেছে। 134 টি কেন্দ্রে ভোট হয়েছে যার মধ্যে 102 পেয়ে গেছে তৃণমূল! প্রয়োজন আর মাত্র 120 টার। যা পঞ্চম এবং ষষ্ঠ দফাতেই নিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা মিলবে। বাকি আরো দুটো দফার নির্বাচনের ফল জয়ের মাত্রা বাড়াবে। এবার শুরু জয় দেখার অপেক্ষায় নয়, বেশ কিছু ঘটছে সেটা দেখার জন্যই আগ্রহী সাধারণ মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.