নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সাংসদ মিমি চক্রবর্তী - The News Lion

নির্বাচনী প্রচারে ঝড় তুললেন সাংসদ মিমি চক্রবর্তী

 


দি নিউজ লায়নঃ  তৃতীয় পর্যায়ের নির্বাচন যত এগিয়ে আসছে ততই হাওড়া গ্রামীণ জেলায় প্রচারে তারকা সমাবেশ ঘটেছে। শুক্রবার উলুবেড়িয়া থেকে শ্যামপুর, বাগনান থেকে উদয়নারায়নপুর সর্বোচ্চ দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামেন তারকারা। এদিন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজির সমর্থনে উলুবেড়িয়া বানিবন থেকে এক রোড শো তে অংশ নেন সাংসদ মিমি চক্রবর্তী।


 এদিন দুপুরে দলীয় পতাকা তেরঙ্গা বেলুন নিয়ে হাজারে হাজারে তৃণমূল কর্মী সমর্থক রাস্তায় নামেন। হুডখোলা গাড়িতে মিমি চক্রবর্তী কে দেখতে রাস্তার পাশে ভিড় জমায় শিশু থেকে বৃদ্ধ সকলেই। অন্যদিকে রাস্তার পাশে থাকা মানুষদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান মিমি চক্রবর্তী। এদিন তিনি বলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে যেভাবে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তাতে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি পুনরায় নির্বাচিত হচ্ছেন এটা নিশ্চিত। এদিন মিমি চক্রবর্তীর সঙ্গে রোড শোতে অংশ নেন ডাঃ নির্মল মাজি।


অন্যদিকে এদিন শ্যামপুরের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর হয়ে রোড শো তে অংশগ্রহণ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন উদয়নারায়নপুর এ সংযুক্ত মোর্চার প্রার্থী অলোক কোলের হয়ে রোড শো করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন বিকেলে বাগনান কেন্দ্রে বিজেপি পার্টি অনুপম মল্লিকের হয়ে রোড শো করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.