ট্রেন থেকে রেল হকার আটক করাকে ঘিরে রণক্ষেত্র নবদ্বীপ ধাম স্টেশন চত্বর - The News Lion

ট্রেন থেকে রেল হকার আটক করাকে ঘিরে রণক্ষেত্র নবদ্বীপ ধাম স্টেশন চত্বর

 


দি নিউজ লায়নঃ  ব্যান্ডেল কাটোয়া শাখার একটি অন্যতম রেলস্টেশন নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেন থেকে আরপিএফ রেল হকার আটক করাকে ঘিরে শুক্রবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নিল নবদ্বীপ ধাম স্টেশন চত্বর। আটক করার খবর পেয়েই স্টেশন চত্বরে জমায়েত শুরু করেন আইএনটিটিইউসি সহ আরও চার হকার সংগঠনের কর্মীরা। তাঁদের অভিযোগ, ট্রেনে হকারী করার অপরাধে দীর্ঘদিন ধরেই আমাদেরকে ধরে কেস দিচ্ছে।


 আজ আমাদের ১২ জন হকারকে আটক করে নিয়ে এসেছে আরপিএফ। ট্রেনে হকারী করার অপরাধে আরপিএফ এর বিরুদ্ধে টাকা নেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন নবদ্বীপের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ শংকর নস্কর। এরপর আরপিএফ আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.