বাউড়িয়ায় গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ - The News Lion

বাউড়িয়ায় গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

 



দি নিউজ লায়নঃ ব্যাগের মধ্যে করে গাজা পাচারের সময় বাউড়িয়া লঞ্চ ঘাটের কাছে পুলিশের নাকা চেকিং এর সময় উদ্ধার হলো প্রচুর পরিমাণ গাঁজা। শুক্রবার সকালের এই ঘটনায় বাউড়িয়া থানার পুলিশ দুই গাঁজা পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃতেরা হল ওড়িষ্যার বাসিন্দা সমীর প্রধান এবং দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের বাসিন্দা শহিদুল ভীম। পুলিশের দাবি ধৃতদের কাছ থেকে ২০ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ধৃতদের শনিবার হাওড়া আদালতে তোলা হবে।


জানা গেছে প্রতিদিনের মত শুক্রবার সকালে বাউড়িয়া লঞ্চঘাটে নাকা চেকিং করছিল বাউড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে লঞ্চঘাটে আসা দুই যাত্রী কে দেখে তাদের সন্দেহ হওয়ায় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করার সময় এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার হয়। দুই গাজা পাচারকারী এই গাজা কোথায় নিয়ে যাচ্ছিল পুলিশ তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.