উস্কানির জন্যই প্রাণ গিয়েছে শীতলকুচিতে, মিঠুন
দি নিউজ লায়ন; বর্ধমানের রায়নায় প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মিঠুন চক্রবর্তী। এদিন তিনি বলেন, উস্কানির জন্যই প্রাণ গিয়েছে শীতলকুচিতে। সেখানে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখ জনক। ইস্কানি দিয়ে মায়ের কোল খালি করে দেওয়া হল। তিনি বলেছেন, সিংহাসন আগলে রাখার জন্য এই সব করা হচ্ছে। ওঁদের ফাঁদে পা দেবেন না।
এছাড়াও এদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যে বিজেপি ক্ষমতায় আসলে রাজ্যে কোনও দাঙ্গা হানাহানি হবে না। এছাড়া সোনার বাংলা গড়ার জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। বিজেপি ক্ষমতায় আসলে সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডও শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি বলেন বিজেপি কোনও মিথ্যে প্রতিশ্রুতি দেয় না।

Post a Comment