আজ মমতার বারাসাত সভা বাতিল
দি নিউজ লায়ন; বারাসাতে বাতিল হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। কারন আজ বারাসতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই মুখ্যমন্ত্রীর জনসভা করায় অনুমোদন দিল না রাজ্য নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন।
পরিবর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হবে আগামী মঙ্গলবার ১৩ এপ্রিল সকাল ১১ টায় বারাসাত স্টেডিয়ামে। তবে আজ বাকি তিনটি সভা অর্থাৎ রাণাঘাট, বসিরহাট ও দমদমে সভা করবেন তিনি।

Post a Comment