রাজ্যে আসছে রাহুল গান্ধী - The News Lion

রাজ্যে আসছে রাহুল গান্ধী

 


দি নিউজ লায়ন;  একুশের ভোটে এবার প্রচারে কোমর কষছে কংগ্রেস।  আগামী ১৪ এপ্রিল এপ্রিল রাজ্যে আসছেন রাহুল গান্ধী। সেই দিন উত্তরবঙ্গের গোয়ালপোখরে দুপুর আড়াইটের সময় তিনি সভা করবেন। এরপর উত্তরবঙ্গে কার্যত কংগ্রেসের হয়ে প্রচার করে মাটিগাড়া-নকশালবাড়িতে সভা করবেন তিনি।


 প্রদেশ কংগ্রেস সূত্রে খবর উত্তরবঙ্গে দুটি সভা করবেন রাহুল গান্ধী।  পঞ্চম দফার ভোটপ্রচারের শেষ দিনেই রাজ্যে আসছেন রাহুল। কিন্তু এতদিন কেন দেখা যায়নি গান্ধী পরিবারের কোনও সদস্যকে। প্রশ্ন উঠছে। 


তারই ব্যাখ্যায় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন কেরলের রাজনৈতিক সমীকরণের গতিপ্রকৃতি না দেখে পশ্চিমবঙ্গে আসতে স্বস্তি বোধ করছিলেন না রাহুল। কারণ একদিকে কেরলে সিপিএম ও কংগ্রেস সম্মুখ সমরে ছিল। আবার পশ্চিমবঙ্গে সেই সিপিএমের হাত ধরেই জোটে গিয়েছে কংগ্রেস। তাই কেরলের ভোট শেষ হতেই রাজ্যে আসছেন রাহুল।  



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.