ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছেন মোদি মালদার সভা থেকে আক্রমণ মমতার - The News Lion

ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছেন মোদি মালদার সভা থেকে আক্রমণ মমতার

 


দি নিউজ লায়ণ; এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে নরেন্দ্র মোদি । আমরা দ্রুত আরো এক কোটি করোনার ভ্যাকসিন চেয়েছি । কিন্তু এখনো পাই নি। তাও তৃণমূল সরকার মানুষের সাথে করোনা পরিস্থিতির মধ্যে সবরকম প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাচোঁল মহাকুমার সামসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদিকে আক্রমণ মমতার। 


 মমতা বলেন, করোনা পরিস্থিতির মধ্যে ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে মোদি সরকার। এটা মানুষ কোনভাবেই মেনে নিবে না। এদিন নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে মানুষকে বলেন, কেন্দ্রীয় বাহিনীকে দেখে ভয় পাবেন না। শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করুন। কেউ ভয় দেখালে প্রতিবাদ করুন । তবে তৃণমূল ছাড়া আর কাউকে এই বাংলায় আসার সুযোগ করে দিবেন না। মনে রাখতে হবে কংগ্রেস, সিপিএম এরা একটা জোট তৈরি করেছে। আর সেই জোট তলে তলে বিজেপিকে সাহায্য করছে। বিগত দিনে কেন্দ্রের মোদি সরকার নোট বন্দি করেছে, লকডাউন করেছে, তাতে মানুষের সমস্যা ও হয়রানি বেড়েছে। লাভ কিছুই হয় নি ।


 এরপর আবার নতুন করে করোণার দ্বিতীয় ঢেউ নিয়ে এসেছে ওরা। তাই বিজিবিকে কোনভাবেই এই বাংলায় আসতে দিবেন না। মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের মুখে প্রতিবাদ করলে শীতলকুচির মতো মানুষকে মারছে। এই দিন আমি শুনতে পারলাম উত্তর দিনাজপুরে এক ভোট কর্মীকে কেন্দ্রীয় বাহিনী মারধর করেছে তার কারণ , পাখা চালানো হয় নি বলে। এরকম অত্যাচার মানুষ মানবে না। মুখ্যমন্ত্রী বলেন , তৃণমূল সরকার ক্ষমতায় থেকে কন্যাশ্রী ,রূপশ্রী ,সবুজসাথী করেছে। স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসার সুযোগ করে দেওয়া হয়েছে । সেরকম ভাবে আমি বলে যাচ্ছি তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার গঠন করলে রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা ব্যবস্থা করে দেওয়া হবে ।


 যাতে করে গরিব থেকে মধ্যবিত্ত ঘরের মেধাবী পড়ুয়ারাও বিদেশে গিয়ে উচ্চশিক্ষার সুবিধা নিতে পারে। মমতা  বলেন, কৃষকদের যদি এক কাঠা করে চাষযোগ্য জমি থাকে, তাহলে তাদের এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। বিনা পয়সায় যেমন সাধারণ মানুষ রেশন পাচ্ছেন । ঠিক তেমনি বাড়ির মহিলারাও মাসে মাসে একটা আর্থিক অনুদান পাবেন। ১৮ বছরের উর্ধ্বে যদি কোন মহিলা বিধবা হন, তার জন্য ভাতার ব্যবস্থা করা হবে। এদিন এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি জনসাধারণের সামনে মঞ্চ থেকে ঘোষণা করেন আমি যতদিন মুখ্যমন্ত্রী হয়ে থাকবো, ততদিন এরাজ্যে এনআরসি করতে দিব না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.