দুই জেলা মিলে প্রায় ৯৫০ কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত - The News Lion

দুই জেলা মিলে প্রায় ৯৫০ কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত

 


দি নিউজ লায়ন;  দুই জেলা মিলে প্রায় ৯৫০ কোভিড শয্যা বৃদ্ধির সিদ্ধান্ত। নির্বাচনের সময়তে সংক্রিমিত এলাকার থেকে এসে শহরে জনসমাগমে মিশে যাওয়াতেই আচমকা হুঁ হুঁ করে শিলিগুড়ি শহরে করোনা সংক্রমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। বে সামাল পরিস্থিতি সামাল দিতে উস্কে দিচ্ছে ফের গত বছরের পুরোনো বিভৎসকে কন্টেইনমেন্ট জোন ভিত্তিক এলাকা বিভক্তিকরনের স্মৃতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কন্টেইনমেন্ট জোন ভিত্তিক এলাকা বিভক্তকরনের দিকেই এগোনোর চিন্তা ভাবনা শুরু করেছে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা প্রশাসন। দ্বিতীয় পর্যায়ে অধিক সংক্রমিত এলাকাগুলিকে ছোট ছোট আকারে বিভক্ত করে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে  সচেতনতামূলক বিধি নিষেধ আরোপের বিষয়ে ভাবচ্ছে জেলা প্রশাসন।


 বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদে দুই জেলার উচ্চপদস্ত স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে জেলা প্রশাসনিক কর্তাদের জরুরী বৈঠক হয় শিলিগুড়ি মহকুমা পরিষদে। বৈঠকে ছিলেন দার্জিলিং নোডাল অফিসার সুরেন্দ্র সিং ও জেলাশাসক শশাঙ্ক শেঠি, জলপাইগুড়ি নোডাল অফিসার সুব্রত গুপ্ত এবং জেলাশাসক মৌমিতা গোদারা। এদিনের বৈঠকে ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য অধিকর্তা ও শিলিগুড়ি মহকুমা শাসক, পুরকমিশনার। এদিনের বৈঠকের পর  দার্জিলিং জেলাশাসক শশাঙ্ক শেঠি জানান- জেলায় কোভিড শয্যা বাড়ানো হচ্ছে। এদিনের বৈঠকে কত শয্যা রয়েছে ও কতটা পরিকাঠামো প্রস্তুত হয়েছে সে বিষয়ে আলোচনা হয়। 


উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ১১০টি শয্যা রয়েছে যা বাড়িয়ে ২০০টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৯৬শয্যার এইচডিইউ তৈরির কাজ চলছে মেডিকেল কলেজ ও হাসপাতালে।ত্রিবেনি কোভিড হাসপাতাল সহ জেলার ছয়টি সেফহোমে শয্যা বৃদ্ধি করা হয়েছে। জেলাশাসক জানান বেসরকারি হাসপাতালের হিসেব নিচ্ছি কত কোভিড শয্যা রয়েছে। প্রয়োজন হলে স্বাস্থ্য দপ্তর নির্দেশিকা দিলে বেসরকারি হাসপাতাল পুনরায় নেওয়া হবে চিকিৎসার জন্য। পাশাপাশি শহরে সংক্রমণ রোধে পরবর্তী পর্যায়ে সংক্রমিত এলাকাভিত্তিক ছোট ছোট আকারে  কনটেইনমেন্ট জোন করার বিষয়ে ভাবনা চিন্তা রয়েছে।পরবর্তী ধাপে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করে সংক্রমন নিয়ন্ত্রণের গ্র্যাফ ধরে এগোনোর ভাবনা নিয়েছে জেলা প্রশাসন। 


দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় অতিরিক্ত শয্যা বৃদ্ধি সংখ্যা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯৬ ত্রিবেনিতে ৩০,জলপাইগুড়ি বিশ্ব বাংলা  ক্রীড়াঙ্গনে ১০০ মেটেলি নয়া কোভিড হাসপাতালে ৬০শয্যা হতে চলেছে। এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার সাতটি সেফহোমে প্রায় ৫০টি করে ৩৫০শয্যা ও দার্জিলিং জেলায় ছয়টি সেফহোমে ৫০টি করে ৩০০ শয্যা রাখা হচ্ছে। মোট দুই জেলায় প্রায় ৯৩৬টির কাছাকাছি শয্যা বাড়ানো হচ্ছে। অন্যদিকে জলপাইগুড়ি জেলার আওতায় থাকা শিলিগুড়ি পুরনিগমের ১৪টি ওয়ার্ডে সংক্রমনের বৃদ্ধির হার বেশি বলে জানান জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা। তিনি বলেন এরপর ছোট ছোট সংক্রমিত এলাকা কন্টেইনমেন্ট জোন করে সচেতনতা প্রচার চালানো হবে। জলাপাইগুড়ির জেলার চা বাগান এলাকাকে গুরুত্ব দিয়ে মেটেলিতে একটি সেফ হোমকে পরিবর্তিত করে ৬০শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালে চালু করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.