তীব্র শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি মদন মিত্র - The News Lion

তীব্র শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি মদন মিত্র

 


দি নিউজ লায়ন;  তীব্র শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মদন মিত্র। আজই তাঁর করোনা পরীক্ষা হবে। এর আগে পঞ্চম দফা ভোটের দিন মদন মিত্র অসুস্থ হয়ে পড়েছিলেন । সেদিনও তাঁর তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল। তবে আজ শ্বাসকষ্টের সমস্যা আররও বেড়ে যাওয়ায় তাঁকে চিকিৎসকরের পরামর্শে হাসপাতালে ভরতি করা হয়।মদন মিত্র এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০২ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রর শ্বাসকষ্ট থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শ্বাসকষ্ট থেকে তাঁকে রেহাই দিতে নেবুলাইজার দেওয়া হচ্ছে । চিকিৎসকরা তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করছেন।


 মদন মিত্র করোনা আক্রান্ত কি না, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। ভোটের সময় প্রচন্ড গরম আর করোনা সংক্রমণের সম্ভাবনা উপেক্ষা করে মদন মিত্র সকাল বিকেল টানা প্রায় রোজদিন নির্বাচনী প্রচার চালিয়েছেন। রোড শো করেছিরেন, আর এই দীর্ঘ প্রচারের ফলেই তাঁর শারীরিক সমস্যা হতে পারে বলে চিকিৎসকদের অনুমান। তবে মদন মিত্রর শ্বাসকষ্ট জনিত সমস্যা করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের চিন্তা বাড়াচ্ছে। তাই তাঁর করোনা পরীক্ষা হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.