মেলা থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হাতে গুলিবিদ্ধ এক ক্ষুদ্র ব্যবসায়ী
দি নিউজ লায়নঃ মেলা থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের হাতে গুলিবিদ্ধ হলেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। গুরুতর জখম মেলা ব্যবসায়ীকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সমনদিঘি এলাকায় গ্রামীণ সড়কে। পুরো ঘটনাটি নিয়ে আক্রান্ত ব্যবসায়ীর পরিবার এই ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে হামলার ঘটনার পর রাতেই আক্রান্ত ব্যবসায়ীকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তার অবস্থা সংকটজনক থাকায় মেডিকেল কলেজের চিকিৎসকেরা কলকাতায় তাঁকে রেফার করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম রমিল হাঁসদা (২৮)। মালদা থানার ডাডিওল গ্রামে চড়ক পূজা উপলক্ষে একটি মেলা বসেছে। সেই মেলাতে নবাবগঞ্জ বাড়িয়া টোলা এলাকার যুবক রমিল হাঁসদা মেলাতে ফুলের দোকান বসিয়েছেন। শনিবার রাতে মেলা শেষ করে নিজের সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় অন্ধকারে সমনদিঘী এলাকায় মুখ ঢাকা অবস্থায় কয়েকজন যুবক তার পথ আটকায়। এবং তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে সে বাধা দেয়। এরপর ব্যবসায়ীকে মাথায় লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। তার কাছে থাকা নগদ আড়াই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। রাতে ওই যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সুত্রে আরও জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।

Post a Comment