সকাল থেকে মিঠুন চক্রবর্তীর নির্বাচনী প্রচারে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ
দি নিউজ লায়নঃ আশা ছিল বাংলা এবং হিন্দি সিনেমার কয়েকটি ডায়লগ তিনি শোনাবেন। যার জন্য সকাল থেকে মিঠুন চক্রবর্তীর নির্বাচনী প্রচারে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। করোণা সংক্রমণকে উপেক্ষা করেই রীতিমতো ঠাসাঠাসি মধ্যেই উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। দুপুর ১২ টা থেকে তীব্র দাবদাহে এরমধ্যে হাজার হাজার মানুষ মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী ময়দানে ভিড় জমিয়েছিলেন। শুধু মিঠুন চক্রবর্তীর কিছু ডায়লগ শোনার জন্য। কিন্তু দুপুর গড়িয়ে বিকালের দিকে তিনি এলেন।
দশ মিনিট সময় কাটিয়ে মানুষকে হতাশ করেই ফিরে গেলেন। আর এতেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আমজনতা থেকে শুরু করে বিজেপি দলের একাংশ কর্মী-সমর্থকেদের অসন্তোষ ছড়ালো । জনসভায় উপস্থিত কিছু মানুষের বক্তব্য , মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা এটা কতজন জানেন। তিনি একজন জনপ্রিয় অভিনেতা। এটা জেনেই এখানে এসেছি। উনার উচিত ছিল মানুষের অনুরোধে এবং সিনেমার ডায়লগ বলা। কিন্তু তিনি তো কিছুই বললেন না। রাজনৈতিক ভাষণ দিলেন , আর মঞ্চ ছাড়লেন। আর আমাদের তার আগে মাইকে প্রচার করে নির্বাচনী ময়দানে মিঠুনদার ডায়লগ শোনার জন্য জমায়েত হতে বলা হয়েছিল। সবই ভাঁওতাবাজি।
রবিবার দুপুরে মালদার মোথাবাড়ি এবং হবিবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে মিঠুন চক্রবর্তীর নির্বাচনী প্রচার হয়। কিন্তু দুপুরের বদলে সেই প্রচার হয় বিকেল। প্রচন্ড গরম এবং রোদের তাপে নাজেহাল অবস্থা দলের কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের । প্রথমে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী । রাজনৈতিক বক্তব্য যখনই তিনি দিতে শুরু করেন, তখন থেকেই সাধারণ দর্শকদের মধ্যে থেকেই সিনেমার ডায়লগ শোনার দাবি উঠতে থাকে। বারবার বলা হয় একটা ডায়লগ অন্তত আপনি বলুন । কিন্তু উপস্থিত জনতার অনুরোধ মানেন নি জনপ্রিয় অভিনেতা বলে অভিযোগ। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনসভায় উপস্থিত একাংশ মানুষ । কেউ কেউ আবার এজন্য নিজেদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। মানুষের এই অসন্তোষ বুঝেই মঞ্চ ছাড়া লাগে দুই শব্দের একটি কথা বলেন "জাত গোখরো"। আর তারপরই মঞ্চ ছেড়ে চলে যান । আর এতেই দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Post a Comment