ভূমিকম্পে কেঁপে উঠলো দার্জিলিং পাহাড় সমতল সহ জলপাইগুড়ি জেলা
দি নিউজ লায়ন; ভূমিকম্পে কেঁপে উঠলো দার্জিলিং পাহাড় সমতল সহ জলপাইগুড়ি জেলা। কেঁপে ওঠে দুই জেলার পার্শ্ববর্তী বেশকিছু অঞ্চল। সোমবার সন্ধ্যা ৮. ৪৯মিনিট ৫৮সেকেন্ড অনুভূত হয় ভু কম্পন। গ্যাংটক আইএমডি এর তরফে জানা গিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল সিকিমে। সিকিমের ভারত-ভুটান সীমান্তে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূ কম্পনের উৎস ভূগর্ভস্থ ১০কিমি গভীরতায়।
গ্লোবের অক্ষাংশ ২৭.২৩। ভূকম্পনের স্থায়িত্ব ৮৮সেকেন্ড ৮৪মাইক্রোসেকেন্ড। দার্জিলিং পাহাড় সহ শিলিগুড়ি শহরে বেশ ঝাকুনি অনুভূত হয়। শিলিগুড়ির শহরে রাস্তায় নেমে আসেন আতঙ্কে মানুষ। বেশ কিছুক্ষণ পর্যন্ত আতঙ্কে আচ্ছন্ন ছিল সকলে। রাস্তা থেকে বাড়ি ফিরে যাওয়ার ক্ষেত্রেও ভীতি কাজ করে। প্রায় ৩০-৪০মিনিট বাড়ি থেকে আতঙ্কে রাস্তার ওপরই কাটান শহরবাসী।

Post a Comment