প্রবল শিলা বৃষ্টিতে গোপীবল্লভপুর দুই ব্লক জুড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা
দি নিউজ লায়ন; রবিবার সন্ধ্যায় হটাৎ প্রবল শিলাবৃষ্টিতে ব্যপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের জ্যোতিগোবরা, কালীনজা, পদিমা, খুদমোরাই সহ বিভিন্ন জায়গায়। তরমুজ, ধান সহ সবজি চাষের প্রচুর ক্ষতি হয়েছে। এরই সাথে অনেকের টিন, টালি, এসবেশটস বাড়ির ছাদের বিস্তর ক্ষতি। জ্যোতিগোবরা গ্রামের সমীর খুঁটিয়ার বাড়ির ছাদের জরাজীর্ণ অবস্থা হয়েছে।প্রবল শিলা বৃষ্টিতে প্রাণ হানির কোন ঘটনা না ঘটলে ও বাড়িতে থাকা দুই জন আহত হয়েছে।
বেশির ভাগ বাড়ির টিন ও এসবেস্টর বড় বড় শিলা পড়ে ফুটো হয়ে গিয়েছে।অনেক কষ্ট করে চাষ করা তরমুজ মাঠে ই নষ্ট হতে চলেছে।যার ফলে তরমুজ চাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।প্রবল শিলা বৃষ্টির ফলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভ পুর দুই ব্লকের বিস্তীর্ণ এলাকায় ফসলের ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।গোপীবল্লভপুর দুই ব্লক প্রসাশন শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে। তবে প্রবল শিলাবৃষ্টিতে গোপীবল্লভপুর দুই ব্লক জুড়ে ব্যাপক ফসলও ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

Post a Comment