মাস্ক পড়া কে বাধ্যতামূলক করতে এবার কড়া পুলিশ - The News Lion

মাস্ক পড়া কে বাধ্যতামূলক করতে এবার কড়া পুলিশ

 


দি নিউজ লায়ন;  বুধবার সকাল থেকেই অটো-টোটোতে গাড়ি চালক ও যাত্রীদের মাস্ক পড়া কে বদ্ধপরিকর করতে অভিযান চালাল বারুইপুর ট্রাফিক পুলিস। বারুইপুর উড়ালপুলে ট্রাফিক বিভাগের ওসি সঞ্জয় কর্মকারের নেতৃত্বে এই অভিযান চলল। অটো ও টোটোতে তিনজন যাত্রী পিছনে বসা, চালকের পাশে কোনও যাত্রী না বসার নিয়ম করে দিয়েছেন বারুইপুর পুলিস জেলা সুপার কামনাশীষ সেন। এদিন গাড়িতে তিনজন যাত্রীর বেশি যাত্রী দেখলে তাঁদের মধ্যে একজন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। 


 অনেক অটো টোটোতে দেখা যায় যাত্রী আসন ও চালকের আসনের মাঝে প্ল্যাস্টিক আটকাতে।  যে সব চালক এই নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছেন তাঁদেরকে ট্রাফিকের ওসি ধন্যবাদও জানান। বারুইপুরের পাশাপাশি পুলিসের ভুমিকা দেখা গেল ক্যানিং এ। এদিন ক্যানিং থানার আই সি আতিবুর রহমান সহ পুলিস মাস্ক বিহীন মানুষকে সবক শেখাতে পথে নামেন। ক্যানিং মাছের বাজার, বাস স্ট্যান্ড, স্টেশন সংলগ্ন বাজার, মাতলা সেতুর রাস্তায় অভিযান চালায় পুলিস। যারা মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছে তাঁদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.