বারাসতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অতিরিক্ত ফিজ বৃদ্ধি হওয়ায় কতৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ছাত্রছাত্রী এবং অবিভাবকদের - The News Lion

বারাসতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অতিরিক্ত ফিজ বৃদ্ধি হওয়ায় কতৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ছাত্রছাত্রী এবং অবিভাবকদের

 


দি নিউজ লায়ন;   করোনার আবহে অতিরিক্ত ফিজ বৃদ্ধির প্ররিবাদে বুধবার বারাসতের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল কতৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন অবিভাবকরা।তাদের দাবি যেহেতু অন লাইন ক্লাস হচ্ছে,তাই টিউশন ফিজ ছাড়া অন্যান্য ফিজ দেওয়া সম্ভব নয় এই করোনা পরিস্থিতিতে। বুধবার বারাসতের ময়নায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অতিরিক্ত ফিজ বৃদ্ধি হওয়ায় কতৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রী এবং তাদের অবিভাবকরা। 


অভিভাবকদের দাবী  অতিমারী  পরিস্থিতির মধ্যে এরকম বেতনবৃদ্ধি মেনে নেওয়া সম্ভব নয়। এদিন অবিভাবকদের একটি প্রতিনিধি দল স্কুলের অধক্ষ্যার সাথে দেখা করেও তাদের দাবির কথা জানিয়ে এসেছেন।স্কুলের অধ্যক্ষা রুপা দে জানিয়েছেন তিন বছর পর কিছুটা ফিজ বৃদ্ধি করা হয়েছে।কিন্তু অতিমারির কারনে অবিভাবকদের সেটা নিয়ে সমস্যা হয়েছে।আমি তাদের বলেছি একটা স্মারকলিপি দিতে।আমি সেটা স্কুল পরিচালন কমিটির কাছে জানাব,যদি কোন সুরাহা হয় অবিভাবকদের। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.