জলের দাবিতে হাওড়ায় অবরোধ - The News Lion

জলের দাবিতে হাওড়ায় অবরোধ

 


দি নিউজ লায়ন;   হাওড়ার লিলুয়ার মধ্য খালিয়ায় পানীয় জলের দাবিতে বুধবার সকালে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীদের অঅভিযোগ, এলাকার তৎকালীন বিধায়ক রাজীব ব্যানার্জি ২০১৭ সালে জলের পাইপ লাইন পোঁতার সময় এক বছরের মধ্যে জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও এলাকায় পানীয় জল পৌঁছায়নি। উল্টে রাজীব ব্যানার্জি দলবদল করে চলে গেলেন। 


কিন্তু এলাকার মানুষের সমস্যার কোনও সুরাহা আজও হল না। অভিযোগ, এখনও এলাকাবাসীদের নোনতা জল খেতে হয়। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিতই রয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরই প্রতিবাদে এদিন বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘক্ষণ ধরে চলা পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.