তৃনমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির সুনীল মন্ডলের বিরুদ্ধে - The News Lion

তৃনমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির সুনীল মন্ডলের বিরুদ্ধে

 


দি নিউজ লায়ন;  কাটোয়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির সুনীল মন্ডলের বিরুদ্ধে। এনিয়ে তৃনমূল কংগ্রেসের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কাটোয়া থানায় অভিযোগ করেছেন। রবীন্দ্রনাথ বাবু জানান, “মঙ্গলবার বিজেপির সুনীল মন্ডল কাটোয়া বিধানসভার দাঁইহাটে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন। সেখানেই তিনি তাঁর বক্তব্যে অশ্লালীন ভাষা ব্যবহার করে আমার নামে উস্কানিমূলক বক্তৃতা দেন। এও বলেন, ২ রা মের পর বাড়ি ঘেরাও করে বিচার করা হবে। 


বাড়ি থেকে বের হতে দেওয়া হবে না। এই উস্কানিমূলক বক্তৃতার ফলে আমি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ছি। নিরাপত্তার অভাব বোধ করছি। প্রাণহানীর আশঙ্কা করছি।“ মঙ্গলবার কাটোয়ার দাঁইহাটের টাউনহলে বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করতে এসে বিজেপির সুনীল মন্ডল তাঁর বক্তব্যে বলেন, “তৃনমূল কংগ্রেস হেরে গেলে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আগে পালিয়ে যাবে। গননার পর কাটোয়া থেকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যাতে বেরুতে না পারে তার জন্য বিজেপি কর্মীরা কাটোয়া ঘিরে রাখবে। তার জন্য বিজেপি কর্মীরা জান দিয়ে দেবে। 


কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় আমরা দেখবো।“   এর আগেও কাটোয়ার বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এসে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপির সুনীল মন্ডল বলেন, “রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সব স্মাকলারের বাপ। ও স্মাকলার তৈরি করে। গুন্ডা তৈরি করে।" যদিও কাটোয়া থানায় অভিযোগ করার পর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি ভয় দেখিয়ে ভোট করানোর চেষ্টা করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.